ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ ফিলিস্তিনে দখলদারত্ব না শেষ হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয় : সিসি জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর সমন্বিত ও প্রযুক্তিনির্ভর বাজার মনিটরিংয়ের ওপর জোর বাণিজ্য সচিবের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে কোনো প্রতিহিংসা নেই : শামসুজ্জামান দুদু জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

মক্কা-মদিনা লকডাউন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাস পরিস্থিতি আরো গভীর হচ্ছে সৌদি আরবে। দেশটিতে প্রায় দশ দিন ধরে জারি রয়েছে সান্ধ্য কারফিউ। কিন্তু করোনা রোগী বেড়ে যাওয়ায় মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টার পূর্ণকালীন কারফিউ জারি করেছে সৌদি। এর ফলে এই পবিত্র নগরী সম্পূর্ণ লকডাউন করা হলো।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুরো পবিত্র মক্কা ও মদীনা নগরী আজ (বৃহস্পতিবার) হতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পূর্ণকালীন (২৪ ঘন্টা ব্যাপী) কারফিউ ও লক ডাউনের নির্দেশনা জারি করা হয়েছে। এই দুই নগরী হতে বের হওয়া বা এতে প্রবেশ করা সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে।

এসময় এই দুই নগরীতে যার যার বাসস্থান থেকে বের হওয়া সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে। তবে একান্ত জরুরী চিকিৎসা সেবা ও জরুরী খাদ্যদ্রব্য কেনাকাটা ও জরুরী ব্যাংকিং সেবার জন্য যার যার নির্দিষ্ট বসতি এলাকার ভেতরে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে (সকাল ছয়টা হতে বিকেল তিনটার মধ্যে) বের হওয়া যাবে। শুধু প্রাপ্ত বয়স্করা বের হতে পারবেন। বের হতে হলে প্রতি গাড়িতে ড্রাইভারসহ আরেকজন অর্থাৎ মাত্র দুইজন বের হতে পারবেন।

গ্রোসারি শপ/ তামউইনাত , ফার্মেসী, ফিলিং স্টেশন ও ব্যাংক ছাড়া সকল প্রকার ব্যবসায়িক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। যত বড় পদধারী ব্যক্তি হোক না কেন কারফিউ আইন ভংগ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

একইভাবে পূর্বে যাদেরকে কাজের স্বার্থে কারফিউর আওতার বাইরে রাখা হয়েছিল তারা এসব এলাকায় অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে চলাফেরা করতে পারবে। এই নির্দেশনা জনস্বার্থ বিবেচনায় জারি করা হয়েছে।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৮৫ জন এবং মৃত্যু হয়েছে ২১ জনের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনা লকডাউন

আপডেট সময় ১১:১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০