ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক সৌদিতে স্ট্রোক করে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

ট্রাম্পকন্যা ইভাঙ্কা বোরকা-হিজাব পরে মসজিদে

বোরকা ও হিজাব পরে মসজিদ ঘুরে দেখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। গত শনিবার মধ্যপ্রাচ্যের অন্যতম সুন্দর স্থাপনা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ দেখতে যান তিনি।

জানা যায়, গ্লোবাল উইমেনস ফোরামে যোগদানের জন্য ইভাঙ্কা বর্তমানে সংযুক্ত আরব আমিরাত সফর করছেন। দুবাইয়ে দুই দিনের গ্লোবাল উইমেনস ফোরামের শেষ দিন আজ সোমবার বক্তব্য রাখবেন ইভাঙ্কা।

এর আগে গত শনিবার তিনি দুবাই পৌঁছান। ওইদিনই শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ দেখতে যান তিনি। এ সময় ট্রাম্পকন্যা আরব নারীদের মতো পোশাক পরিধান করেন। ছাই রঙের বোরকা সদৃশ একটি গাউনের সঙ্গে তিনি কালো রঙের হিজাব পরেন। এর পর খালি পায়ে তিনি পুরো মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেন।

এ সংক্রান্ত একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, ঘুরে ঘুরে মসজিদের নান্দনিক সৌন্দর্য উপভোগ করছেন তিনি। এ ছাড়া মসজিদের নকশা ও কারুকাজ ছুঁয়েও দেখেন তিন। এ সময় কয়েকজনকে তাকে গাইড করতে দেখা যায়। উল্লেখ্য, ইহুদি বংশোদ্ভূত জারেড কুশনারকে বিয়ে করে ইভাঙ্গা নিজেও ধর্মান্তরিত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান

ট্রাম্পকন্যা ইভাঙ্কা বোরকা-হিজাব পরে মসজিদে

আপডেট সময় ০২:৩১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০