ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর

পেঁয়াজের দাম আছে বলেই কৃষকরা মাঠ পাহারা দিচ্ছেন: বাণিজ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভারত বাংলাদেশে রফতানি বন্ধ করে দেয়ায় দেশ পেঁয়াজ সংকটে পড়েছে। পেঁয়াজের দাম আছে বলেই এখন কৃষকরা মাঠ পাহারা দিচ্ছেন। এ থেকে শিক্ষা নিয়ে আগামীতে পেঁয়াজ উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করা হবে।

বুধবার রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, সংবাদ সম্মেলন ও সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে ৪-৫টি ফ্লাইট বুক করে পেঁয়াজ আনা হয়েছে। গতকাল হাজারখানিক টন এসেছে, প্রথমে দেশে আড়াই হাজার টন এসেছে। আজকেও আসবে এখন থেকে প্রতিদিনই এক দেড় হাজার টন আসবে। প্রতিদিন দেশে যদি ৩ হাজার টন করে পেঁয়াজ আনা যেত তাহলে দেশে চাপটা কমত।

তিনি বলেন, আমার দেশের পেঁয়াজ উৎপাদনকারীরা যদি দাম পায় তাও ভালো এবং তারা যদি আরও উৎসাহিত হয় পেঁয়াজের দাম পাওয়ার জন্য তা হলে আগামীতে বেশি করে পেঁয়াজ উৎপাদন করবে। ২-৩ বছরের মধ্যে দেশ পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলে কৃষককে ভালো দাম দিতে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

পেঁয়াজের দাম আছে বলেই কৃষকরা মাঠ পাহারা দিচ্ছেন: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০৩:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯