ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন বিমানের এমডি মোসাদ্দেক

আকাশ জাতীয় ডেস্ক:

নিয়োগসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে চাকরির মেয়াদ এক মাস বাকি থাকতেই পদত্যাগ করলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোসাদ্দেক হোসেন।

মঙ্গলবার বিমানের পরিচালনা পর্ষদের সভায় তিনি পদত্যাগপত্র জমা দেন বলে বিমান সূত্রে জানা গেছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মুহিবুল হক মঙ্গলবার রাতে গণমাধ্যমকে বলেন, ‘বিমানের এমডি মোসাদ্দেকের বিরুদ্ধে পাইলট নিয়োগ, বিমানের বিভিন্ন স্টেশনের কান্ট্রি ম্যানেজার নিয়োগসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ ছিল। যার পরিপ্রেক্ষিতে আমরা তাকে পদত্যাগে বাধ্য করেছি। বিমান পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তটি তাৎক্ষণিক কার্যকর করা হয়েছে।’

সোমবার বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। এতে বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী, সদস্য, নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পদাধিকার বলে মোসাদ্দেক হোসেনও এই কমিটির একজন সদস্য।

বিমান সূত্র জানায়, বিমানের পাইলট নিয়োগের বিষয়ে ২০১৮ তে মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সম্প্রতি, ওই কমিটি তাদের প্রতিবেদন জামা দেয়। তাতে পাইলট নিয়োগে নানা অনিয়ম ও দুর্নীতি পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। এর মধ্যে এমডি মোসাদ্দেক হোসেনের আপন ভাতিজাকেও পাইলট হিসেবে নিয়োগ দিতে বিশেষ সুবিধার দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।

এ ছাড়া, লন্ডনে কোটি কোটি টাকার (ফ্রি) টিকিট ইস্যু করে অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল লন্ডনেরর বিমানের কান্ট্রি ম্যানেজারের বিরুদ্ধে। তাকেও ওএসডি করা হয়।

এমডি মোসাদ্দেক হোসেনের চাকরির মেয়াদ চলতি বছরের ৩১ মে শেষ হওয়া কথা। এ জন্য মাস দুয়েক আগে নতুন এমডি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল বিমান। কিন্তু তার আগেই পাইলট নিয়োগের দুর্নীতিসহ নানা অনিয়মের কারণে তাকে পদত্যাগে বাধ্য করা হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন বিমানের এমডি মোসাদ্দেক

আপডেট সময় ১১:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯