ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

সাগরে ঘূর্ণিঝড় ‘ফণি’, চার বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

আকাশ জাতীয় ডেস্ক:

সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘ফণি’তে রূপ নিয়েছে। নিম্নচাপের কারণে ইতিমধ্যে সাগর উত্তাল হতে শুরু করেছে। বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফণি’। এ জন্য ইতিমধ্যে দেশের চার সমুদ্রবন্দরে দুই নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঝড়টি এখন ভারতের অন্ধ্র ও তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশ উপকূল থেকে এখনও অনেক দূরে অবস্থান করায় দেশের চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া বিভাগ (বিএমডি)।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ‘নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এবারের ঝড়টির নাম ‘ফণি’। তবে বাংলাদেশের উপকূল থেকে এখনও অনেক দূরে রয়েছে। এটি এখন ভারতের দিকে অগ্রসর হচ্ছে। তবে শেষ পর্যন্ত কোনদিকে যাবে তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।’

আবহাওয়া অধিদফতর এক সতর্কবার্তায় জানায়, ভারত মহাসাগর ও দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত অবস্থায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্র-তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

ঝড়টি বিকালের দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৩৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮৫৫ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯২৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার- যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঝড়ের কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে এক সতর্কবার্তায় বলা হয়, ঝড়ের প্রভাবে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বেড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৪১৫ জন

সাগরে ঘূর্ণিঝড় ‘ফণি’, চার বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

আপডেট সময় ১০:১০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯