ঢাকা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

পুলিশ ঠিকভাবে দায়িত্বপালন করলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়: ড. কামাল

আকাশ জাতীয় ডেস্ক:

পুলিশ তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করলে দেশে গণতন্ত্র ও সংবিধানের শাসন প্রতিষ্ঠিত হয় বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

শুক্রবার সকালে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে গণফোরামের বিশেষ কাউন্সিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুলিশ কিন্তু দেশের মালিক নয়, দেশের সেবক উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, সংবিধান মেনে তারা আইন অনুযায়ী দায়িত্বপালন করবে। আপনারা সতর্ক থাকবেন যে পুলিশ যেন তার ক্ষমতার বাইরে গিয়ে কোনো অন্যায়-অত্যাচার করতে না পারে। সুষ্ঠু গণতন্ত্র ও সংবিধানের শাসন তখনই থাকে, যখন পুলিশ তার দায়িত্ব ঠিকভাবে পালন করে।

তিনি বলেন, জনগণকে অবাধ ও নিরপেক্ষ বিষয়টি ভালোভাবে বুঝতে হবে। অর্থের বিনিময়ে ভোট বিক্রি করা অন্যায়। জনগণকে এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে আন্দোলনের জন্য তিনি ঐক্য গড়ার কথা বলেন।

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার প্রশংসা করে কামাল হোসেন বলেন, তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। কারণ তিনি সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় দিয়েছেন। তিনি মৌলিক অধিকার রক্ষা করার ব্যাপারে তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন।

প্রবীণ এই আইনজীবী বলেন, আদালত কঠিন কঠিন সময়ে শক্ত অবস্থান নেন। বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগ বা অন্য কোনো মহল থেকে চাপ পড়ছে কি না, নিয়মও ঠিকমতো হচ্ছে কি না, সেসব বিষয়ে জনগণ সচেতন থাকলে বিচার বিভাগ স্বাধীন থাকে।

তিনি আরও বলেন, আদালত রায় দেওয়ার পরে বিচারককে সরিয়ে দেওয়া হলে তখন আর স্বাধীনভাবে দায়িত্বপালন সম্ভব হয় না।

এদিন সকালে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গণফোরামের কাউন্সিল শুরু হয়।

দলের সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমেদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সুব্রত চৌধুরী, মোকাব্বির খান, রেজা কিবরিয়া, জগলুল হায়দার, আবু সাঈদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প

পুলিশ ঠিকভাবে দায়িত্বপালন করলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়: ড. কামাল

আপডেট সময় ০৫:১৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯