ঢাকা ১১:০০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বার্সেলোনায় হামলার ঘাঁটি শনাক্ত, ১২০ গ্যাস সিলিন্ডার উদ্ধার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্প্যানিশ পুলিশ অভিযান চালিয়ে ১২ জনের একটি শক্তিশালী সন্ত্রাসী ঘাঁটি থেকে ১২০টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে। পুলিশের দাবি, এ ঘাঁটিগুলো থেকেই দেশটিতে গত দুইদিন আগে দুই হামলা পরিচালনা করা হয়েছিল এবং আরও গাড়ি হামলার প্রস্তুতি নেয়া হচ্ছিল।

এ ব্যাপারে কাতালান পুলিশ চিফ যোসেফ লুইস ত্রাপেরো জানান, এ ঘাঁটিতে নিশ্চিতভাবে ১২ জন সন্ত্রাসী ছয় মাসেরও বেশি সময় ধরে হামলার পরিকল্পনা নেয়। যাদের মধ্যে মূল ব্যাক্তিকে এখনো গ্রেফতার করা যায়নি, চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং দুইজনকে শনাক্ত করা যায়নি। বাকী পাঁচজন নিহত হন ক্যামব্রিলসে।

ত্রাপেরো আরও জানান, আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি আলকানার হাউজ থেকেই তারা বার্সেলোনাতে এক বা একাধিক বিস্ফোরণ হামলার জন্য প্রস্তুতি নিয়েছিল। তার দাবি, হামলার মূল ব্যক্তি হচ্ছে ভ্যানচালক। আমরা তার পরিচয় জানতে পেরেছি কিন্তু সঙ্গত কারণে সেটা প্রকাশ করছি না।

তবে পুলিশ নিশ্চিত করেছে তারা মরক্কো বংশোদ্ভূত ইউনেস আবু ইয়াকুবকে (২২) খুঁজছেন। অন্যদিকে স্প্যানিশ গণমাধ্যম বলছে, তিনিই হচ্ছেন ভ্যানচালক।

এদিকে পুলিশ এখনো বার্সেলোনার গাড়ি হামলার ভ্যানচালক খুঁজছে, এ ঘটনায় নিহতের সংখ্যা ছিল ১৩।

প্রসঙ্গত, বৃহস্পতিবারের বার্সেলোনার গাড়ি হামলার কয়েক ঘণ্টা পরেই শুক্রবার সকালে ক্যামব্রিলসের আরেক গাড়ি হামলায় একজন নারী নিহত হন, পাশাপাশি পুলিশের গুলিতে নিহত হন ৫ জন সন্ত্রাসী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বার্সেলোনায় হামলার ঘাঁটি শনাক্ত, ১২০ গ্যাস সিলিন্ডার উদ্ধার

আপডেট সময় ০৬:৪১:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭