ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া

অাকাশ স্পোর্টস ডেস্ক:

স্মিথ বাহিনী ফতুল্লায় দুই দিনের প্রস্তুতি ম্যাচ নাও খেলতে পারে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল দুই দিন আগে থেকেই। কিন্তু বিসিবি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল ম্যাচ মাঠে গড়ানোর। গতকাল (রোববার) বোর্ড সিইও নিজাম উদ্দিন চৌধুরী এবং গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া জানান সোমবার জানা যাবে অস্ট্রেলিয়ান রা খেলবে কি না?

আজ (সোমবার) সকাল পৌনে আটটা বাজতেই ফতুল্লা যান অজি অধিনায়ক স্মিথ, কোচ ড্যারেন লেহম্যান ও ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারলসহ ছয় প্রতিনিধি দল। এ সময় ফতুল্লার কিউরেটর বেলাল উপস্থিত ছিলেন। তারা বেলালের কাছ থেকে মাঠ ও উইকেট সম্পর্কে ধারণা নেন এবং উইকেট পরিদর্শন করনে। তাৎক্ষনিকভাবে সেখানে কিছু না জানালেও ফতুল্লার কিউরেটরকে ধন্যবাদ দেন ক্যরল। আর বলেন, শেষ চার-পাঁচদিনে আমি কয়েকবার আসলাম, তোমার অনেক পরিশ্রম করেছ। আমরা ঘণ্টা খানিকের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেব।

এইটুক বলে ফতুল্লা থেকে শেরে বাংলার উদ্দেশ্যে রওনা দেন। সকাল সাড়ে নয়টায় অনুশীলন ছিল অস্ট্রেলিয়া দলের। মিরপুর এসে বেলা সাড়ে দশটায় আনুস্থানিক ভাবে প্রস্তুতি ম্যাচ না খেলার কথা জানান অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রস্তুতি ম্যাচ খেলার চেয়ে একাডেমী মাঠে দুই দিন সেন্টার উইকেটে অনুশীলন করাকেই শ্রেয় মনে করছে অজিরা।

এদিকে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া দাবি করেন, মাঠ-ড্রেসিং রুম শতভাগ খেলার উপযোগী করা হয়েছে। মাঠের বাইরে জমে থাকা পানি নিষ্কাশন এবং দুর্গন্ধ কমাতে নারায়ণগঞ্জ সিটি করপরেশনের সহায়তায় সম্ভাব্য সব কিছু করা হয়েছিল। এখন অজিরা যদি খেলতে না চায়, আমাদের তো কিছু করার নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া

আপডেট সময় ০৬:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭