ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইউসুফ পাঠানের সঙ্গে জুমার নামাজে বিশ্বসেরা সেই স্পিনার

আকাশ স্পোর্টস ডেস্ক:

বর্তমান ক্রিকেট বিশ্বের উদীয়মান দল আফগানিস্তান। গত বছর টেস্ট ক্রিকেটে পদার্পন করে যুদ্ধবিধ্বস্ত দলটি। দলের অন্যতম সেরা খেলোয়াড় রশিদ খান। ছোট দেশের বড় তারকা হিসেবেই পরিচিত এই লেগ স্পিনার। আইসিসির বর্তমান ওয়ানডে র‌্যাংকিং অনুসারে বিশ্বসেরা অলরাউন্ডার তিনি।

আর শুধু বোলিং র‌্যাংকিংয়ে তৃতীয় তিনি। তবে স্পিনারদের মধ্যে তিনিই শীর্ষে। দ্বিতীয় সেরা স্পিনার হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ইমরান তাহির।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত খেলছেন রশিদ খান। আইপিএল খেলতে বর্তমানে ভারতে অস্থান করছেন এই মুসলিম ক্রিকেটার।

ভারতীয় ক্রিকেট দলে ‘সাবেক’ হয়ে যাওয়া ইউসুফ পাঠানের সঙ্গে আজ শুক্রবার পবিত্র জুম্মার নামাজ আদায় করে সেলফি তুলে নিজের ভেরিফায়েড টুইটারে পোস্ট করেছেন রশিদ খান।

সেই ছবিতে রশিদ খান ও ইউসুফ পাঠানের সঙ্গে আরও দুইজনকে দেখা যাচ্ছে। তাদের পরিচয় জানা যায়নি। চারজনেই জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে সেলফিতে পোজ দেন।

ছবির ক্যাপশনে রশিদ খান লেখেন, ‘জুম্মা মোবারক।’

দুপুর ১টা ৫৫ মিনিটে ছবিটি পোস্ট দেয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় চলে আসে। চার ঘণ্টার ব্যবধানে সাড়ে ৪ হাজারের বেশি লাইক পড়ে। ১৭১ জন রিটুইট করেন।

হেদায়েত নামে একজন লেখেন, আমার দুই ফেভারিট ক্রিকেটার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

ইউসুফ পাঠানের সঙ্গে জুমার নামাজে বিশ্বসেরা সেই স্পিনার

আপডেট সময় ১০:৪২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯