ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

মালালা এখন অক্সফোর্ডে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বের অন্যতম প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। বিশ্ববিদ্যালয়টির দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিভাগে স্নাতকে ভর্তি হচ্ছেন তিনি।

২০১২ সালের ৯ অক্টোবর পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবান বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হয়েছিলেন নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই। এরই মধ্যে ২০১৪ সালে ভারতের শিশু ও শিক্ষা অধিকারকর্মী কৈলাস সত্যার্থীর সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি।

অক্সফোর্ডে প্রবেশের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি টুইট করেন মালালা। এতে মালালা লিখেন, তিনি ‘খুবই উচ্ছ্বসিত’।

চলতি বছরের শুরুতে ২০ বছর বয়সী এই নারী জানিয়েছিলেন, এ-লেভেল পরীক্ষার ফলের ভিত্তিতে একটি বিশ্ববিদ্যালয় তাকে ভর্তির সুযোগ দেওয়ার কথা জানিয়েছে। সে সময় কোন বিশ্ববিদ্যালয় সেই অফার দিয়েছিল, তা জানাননি মালালা।

অক্সফোর্ডে প্রবেশের প্রক্রিয়া হিসেবে প্রতিষ্ঠানটির অন্যতম কলেজ লেডি মার্গারেট হলে একটি সাক্ষাৎকার দিতে হতে হয়েছে শান্তিতে নোবেলজয়ী এই নারীকে। যুক্তরাজ্যভিত্তিক দৈনিক দ্য গার্ডিয়ানের সাবেক সম্পাদক ও লেডি মার্গারেট হলের অধ্যক্ষ অ্যালান রাসব্রিজার তার সাক্ষাৎকার নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

মালালা এখন অক্সফোর্ডে

আপডেট সময় ০৬:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭