ঢাকা ১২:৪১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন জুলাই অভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের

আমরা জিডিপি খুঁজি আর ভুটান খোঁজে সুখ

আকাশ জাতীয় ডেস্ক: 

ভুটান আমার প্রিয় দেশের তালিকায় অন্যতম। ২০১০ সালে ভুটানে সার্ক সম্মেলন কভার করতে গিয়েছিলাম। গিয়ে দেখলাম, ভুটানের মানুষ খুবই অমায়িক। এতটা আন্তরিকতা, উষ্ণতা আর ভালবাসা কোনও দেশে সার্ক কভার করতে গিয়ে পাইনি। রাজার পদটা প্রধানমন্ত্রীর উপরে।

সেই হিসাবে রাজার কাছে গিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাত করাই প্রটোকলে অনুমোদন করে । কিন্তু ভুটানের রাজা শেখ হাসিনার ছেলের মতোই । তাই তিনি ওই সময়ে হোটেলে গিয়ে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন।

ভুটানের রাজা বিয়ের পরে বাংলাদেশে হানিমুন করেছিলেন । শেখ হাসিনার পরিবার ও ভুটানের রাজ পরিবারের মধ্যে খুবই আন্তরিক একটা সম্পর্ক গড়ে উঠেছে । মুক্তিযুদ্ধের সময়ে ৬ ডিসেম্বর সবার আগে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ভুটান । আমরা যেমন জিডিপি খুঁজি, ভুটান খোঁজে সুখ, সেখানে তারা বলে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। আমার কাছে খুব মজা লাগল । পৃথিবীতে একটা দেশে ধুমপান নিষিদ্ধ আর সেই দেশটা হল ভুটান।

কানেকটিভিটির জন্য সব দেশ বিমসটেক মটরযান চুক্তি করতে চাইছে কিন্তু ভুটান বলছে তার পরিবেশ বিনষ্ট হবে। এই চুক্তি এখনই তারা সই করবে না । ভারতসহ অনেকেই চাপাচাপি করছে। বাংলাদেশও বলছে সই করার জন্য। কিন্তু আমি পরিবেশের প্রতি মায়া করে ভুটানের অবস্থানকে সমর্থন করি।

ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং আজ বাংলাদেশে এসেছেন। তিনি আমার এলাকায় অবস্থিত ময়মনসিংহ মেডিকেল কলেজে লেখাপড়া করে ডাক্তার হয়েছেন। তাই তিনি এবারের সফরে সেখানে যাবেন। বিষয়টা আমার কাছে একটা বিশাল চমক।

তিনি আবার রেজওয়ানা চৌধুরী বন্যার সুরের ধারার পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দেবেন। এতে পহেলা বৈশাখ উদযাপনে নতুন মাত্রা যোগ হবে। আমি লোটে শেরিংয়ের বাংলাদেশে আগমনকে স্বাগত জানাচ্ছি । বাংলাদেশে তার ভ্রমন আনন্দময় হোক।

Tag :
আপলোডকারীর তথ্য

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন

আমরা জিডিপি খুঁজি আর ভুটান খোঁজে সুখ

আপডেট সময় ১১:১৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯