ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জুভেন্টাস-মিলান সুপার কোপা ম্যাচ সৌদি আরবে

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইতালির সেরি-এ লিগ এবং কোপা ইতালিয়ার জয়ী দল মুখোমুখি হয় ইতালিয়ান সুপার কোপার ম্যাচে। গত মৌসুমে এই দুটি শিরোপাই নিজেদের করে নিয়েছিল জুভেন্টাস। অন্যদিকে এসি মিলান হয়েছিল কোপা ইতালিয়ার রানার্সআপ। সেই সুবাদে সেই এসি মিলানের সঙ্গেই আবার সুপার কোপার ম্যাচ খেলতে হচ্ছে জুভেন্টাসকে।

যে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস স্টেডিয়ামে। বিভিন্ন সময়েই বিশ্বের বিভিন্ন দেশে সুপার কোপা ইতালিয়ার আয়োজন করে আসছে ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র, চীন ও কাতারে এর আগে হয়েছিল কোপা ইতালিয়ার ম্যাচ।

বুধবার লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে সৌদি আরবে ম্যাচ হওয়ার কথা জানায়। এসি মিলানকে কোপা ইতালিয়ার ফাইনালে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল জুভেন্টাস। ২০১৬ সালের সুপারকোপায় জুভেন্টাসকে পেনাল্টি শুটআউটে হারিয়ে শিরোপা জিতেছিল এসি মিলান।

সেই জয়ই এখন অনুপ্রেরণা এসি মিলানের। ফর্মের তুঙ্গে থাকা জুভেন্টাসকে হারাতে হলে প্রত্যেক খেলোয়াড়কে দিতে হবে তাদের শতভাগেরও বেশি। দু’দলেরই সাতটি করে সুপার কোপার শিরোপা রয়েছে। দু’দলই চাইবে একে অপরকে ছাড়িয়ে যেতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

জুভেন্টাস-মিলান সুপার কোপা ম্যাচ সৌদি আরবে

আপডেট সময় ১২:০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮