ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মক্কায় হোটেলে আগুন, সরিয়ে নেয়া হলো ৬০০ হজযাত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মক্কার আল-আজিজিয়া জেলার একটি হোটেলে আগুন ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ওই হোটেল থেকে জরুরি সার্ভিসের সদস্যরা অন্তত ছয়শ তুর্কি ও ইয়েমেনি হজযাত্রীকে উদ্ধার করেছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এক প্রতিবেদনে সোমবারের এ অগ্নিকাণ্ডের তথ্য জানিয়েছে।

মক্কার বেসামরিক প্রতিরক্ষা মহা-অধিদফতরের মুখপাত্র মেজর জেনারেল নায়েফ আল-শরিফ বলেন, ১৫ তলা বিশিষ্ট হোটেলটির অষ্টম তলার একটি কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের সূত্রপাত। ওই হোটেলটিতে ইয়েমেন এবং তুরস্কের অন্তত ৬০০ হজযাত্রী ছিলেন। বার্তাসংস্থা এএফপিকে তিনি বলেন, হোটেলের সব অতিথিকে উদ্ধার করা হয়েছে। কোনো ধরনের হতাহত ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অগ্নিকাণ্ডের এ ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানান শরিফ। সৌদি এই কর্মকর্তা বলেন, হজযাত্রীদের হোটেলটিতে ফিরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। ইসলামের পঞ্চম স্তম্ভ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মুসলিম মক্কায় সমবেত হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

গত মঙ্গলবার জেদ্দার ছয়টি ভবনে একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে তিনটি ভবন পুরোপুরি ধসে যায়। অগ্নিকাণ্ডের শিকার ভবন থেকে ৬০ জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মক্কায় হোটেলে আগুন, সরিয়ে নেয়া হলো ৬০০ হজযাত্রী

আপডেট সময় ০৪:৫৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭