ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যালন ডি’অরও মদরিচের!

আকাশ স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দ্বৈতশাসনে ছেদ টেনে এ বছর এখন পর্যন্ত বিশ্ব ফুটবলের ব্যক্তিগত সব পুরস্কারই জিতে নিয়েছেন লুকা মদরিচ। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার এবং উয়েফা ও ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। এবার ব্যালন ডি’আর জয়ের পালা।

বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদার ব্যক্তিগত পুরস্কারটি কে জিতবেন সর্বত্রই এখন ঘুরে ফিরছে এই প্রশ্ন। বাকি সবাই অন্ধকারে থাকলেও রোনাল্ডো নাকি ঠিকই জানেন এবার ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন তার সাবেক রিয়াল সতীর্থ মদরিচ। ইতালির ক্রীড়া দৈনিক স্কাই ইতালিয়া অন্তত এমন খবরই দিয়েছে।

পত্রিকাটির দাবি, রোনাল্ডো কীভাবে যেন জেনে গেছেন তিনি নন, মদরিচই জিততে যাচ্ছেন ব্যালন ডি’অর। যেহেতু তিনি জিতছেন না, তাই প্যারিসে ব্যালন ডি’আর অনুষ্ঠানেও যাবেন না জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড।

গত বছর উয়েফার বর্ষসেরা, ফিফা বর্ষসেরা এবং ব্যালন ডি’আর তিনটি পুরস্কারই জিতেছেন রোনাল্ডো। এবার এরই মধ্যে এর দুটি হাতছাড়া হয়ে গেছে। স্কাই ইতালিয়ার খবর সত্যি হলে তৃতীয়টাও হাতছাড়া হতে যাচ্ছে। উয়েফা ও ফিফা বর্ষসেরার দৌড়ে ভোটে দ্বিতীয় হয়েছেন রোনাল্ডো।

স্কাই ইতালিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ব্যালন ডি’অরের ভোটেও দ্বিতীয় হয়েছেন তিনি! তবে উয়েফা ও ফিফা বর্ষসেরার ভোটের সঙ্গে ব্যালন ডি’অরের ভোটের ফলে ছোট্ট একটা পার্থক্য রয়েছে। উয়েফা ও ফিফা বর্ষসেরার লড়াইয়ে তৃতীয় হয়েছিলেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। কিন্তু ব্যালন ডি’অরের ভোটে সালাহ নাকি পিছিয়ে পড়েছেন। তাকে টপকে তৃতীয় হয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজমান।

ব্যালন ডি’অরের পৃষ্ঠপোষক ফ্রান্সের ফুটবল সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ ভোটের গোপনীয়তা রক্ষায় খুবই সচেতন। সেই ১৯৫৬ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে তারা। কিন্তু কখনই ভোটের চূড়ান্ত ফল পুরস্কার প্রদানের আগে ফাঁস হয়নি। হ্যাঁ, কখনও কখনও গুজব ছড়িয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তা গুজবই থেকে গেছে।

গত মৌসুমেও যেমন খবর ছড়িয়ে পড়ে ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন লিওনেল মেসি। রীতিমতো ফ্রান্স ফুটবলের কভার পেজের প্রচ্ছদে মেসিকে বিজয়ী ঘোষণা করা হয়! কিন্তু পরবর্তীতে দেখা যায়, ওই প্রচ্ছদ নকল। হ্যাকারদের কারসাজি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ব্যালন ডি’অরও মদরিচের!

আপডেট সময় ১১:২০:১৮ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮