ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

একরাতে মেসির ২ রেকর্ড, রোনাল্ডোকেও ছাড়িয়ে গেলেন

আকাশ স্পোর্টস ডেস্ক:

ফের চেনা ছন্দে লিওনেল মেসি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আলো ছড়ালেন তিনি। নিজে করলেন ১ গোল, সতীর্থ জেরার্ড পিকেকে দিয়ে করালেন আরেকটি। তাতে বুধবার রাতে পিএসভি আইন্দহোভেনকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। দারুণ জয়ে দলকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে তোলার পথে দুই দু’টি রেকর্ডের স্বাদ পেয়েছেন ছোট ম্যাজিসিয়ান। একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন, অন্যটি ভেঙে নতুন করে গড়েছেন।

রেকর্ডময় রাতে তৃপ্তির ঢেকুরও তুলতে পারেন মেসি। কারণ, দুটি রেকর্ডের সঙ্গেই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম জড়িয়ে ছিল। গেল মঙ্গলবার ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হারায় জুভেন্টাস। সেই পথে অসাধারণ এক কীর্তি গড়েন সিআর সেভেন। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ১০০তম জয়ের রেকর্ড গড়েন তিনি। ২৪ ঘণ্টা পার না হতেই তার সেই রেকর্ডে ভাগ বসালেন মেসি। রাতের জয়ে ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ইউরোপসেরা টুর্নামেন্টে ১০০তম জয়ের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

এটি স্পর্শ করার সঙ্গে রোনাল্ডোরই অন্য একটি রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি। গেল মাস পর্যন্ত একক কোনো ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোল করার রেকর্ডটি ছিল পর্তুগিজ সুপারস্টারের দখলে। রিয়াল মাদ্রিদের হয়ে এ লিগে করেন ১০৫ গোল। এতদিন তার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। এবার চিরশত্রুকে ছাড়িয়ে গেলেন তিনি। পিএসভির বিপক্ষে গোলসহ বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগে তার গোলসংখ্যা হলো ১০৬টি।

ধরেই নেয়া যায়, মেসির অধিকারেই থাকবে রেকর্ডটি। কারণ, চলতি বছরের মাঝামাঝিতে রিয়াল ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন রোনাল্ডো। এ রেকর্ড ভাঙার বা ছোঁয়ার কোনো সম্ভাবনাই আর নেই জুভ উইঙ্গারের।

একক ক্লাবের হয়ে বিশ্বের সবচেয়ে মর্যাদার লিগে সর্বোচ্চ গোল করা ফুটবলারের তালিকায় মেসি-রোনাল্ডোর পরে আছেন রাউল গঞ্জালেস। রিয়ালের হয়ে ৬৬ গোল করেন এ স্প্যানিশ কিংবদন্তি। ৪৭ গোল নিয়ে চতুর্থ স্থানে আছেন করিম বেনজেমা। লস ব্লাঙ্কোদের হয়ে হয়ে এ কীর্তি গড়েছেন তিনি। এখনও তাদের ডেরায় থাকায় সেই সংখ্যাটা বাড়িয়ে নেয়ার সুযোগ আছে ফরাসি ফরোয়ার্ডের।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

একরাতে মেসির ২ রেকর্ড, রোনাল্ডোকেও ছাড়িয়ে গেলেন

আপডেট সময় ১১:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮