ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘ঐক্যফ্রন্টের নামে রাজনৈতিক এতিমরা বিএনপির সঙ্গে হাত মিলিয়েছে’

অাকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি-জামায়াত জোটকে উদ্দেশ করে বলেছেন- নির্বাচন করছেন সুখের কথা, আনন্দের খবর। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে কোনো চক্রান্ত করা হলে এ দেশের জনগণ ভোটের মাধ্যমে তার সমুচিত জবাব দেবে।

তিনি বুধবার দুপুরে তার নির্বাচনী এলাকা কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, ঐক্যফ্রন্টের নামে কতিপয় রাজনৈতিক এতিম বিএনপি জোটের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে অংশ নিয়ে স্রোতে গা ভাসাতে চাইছেন। জনবিচ্ছিন্ন এসব নেতাকেও জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে। নির্বাচনে তাদের চরম পরাজয় হবে।

গত ১০ বছরে শেখ হাসিনার সরকার দেশে অভাবনীয় উন্নয়ন করেছে উল্লেখ করে তিনি বলেন, শুধু শহর নয়, বর্তমান সরকারের আমলে গ্রামাঞ্চলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। রাস্তাঘাট অবকাঠামোগত উন্নয়ন হয়েছে।

কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে লাভ হবে না মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। এ নির্বাচনী মাঠে যারা ফাউল করবে, জনগণ তাদের লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের জনগণ আলোর পথ পেয়েছে। কেউ আর অন্ধকারের পথে, জঙ্গিবাদের পথে ফিরে যেতে চায় না। হাওয়া ভবনের শাসন দেখতে চায় না।

ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান খোকার সভাপতিত্বে শুভগাছা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের সমাবেশে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হাসান সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ২২ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তার নির্বাচনী এলাকা কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন, দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে যোগ দেন। তিনি যমুনা নদীর দুর্গম চরাঞ্চলেও কর্মসূচিতে অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদিগামী ১৮০ ফ্লাইট বাতিল, চরম ভোগান্তিতে ২৩ হাজার প্রবাসী

‘ঐক্যফ্রন্টের নামে রাজনৈতিক এতিমরা বিএনপির সঙ্গে হাত মিলিয়েছে’

আপডেট সময় ১২:০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮