ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে: নাহিদ ইসলাম চলতি বছরেই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী আ.লীগ দুর্নীতি করে অর্থনীতির বেহাল দশা করে গেছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত: মির্জা ফখরুল জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: সিটিটিসি

স্টেডিয়ামে পেট্রোল বোমা বিস্ফোরণ!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

এথেন্সে এসে উষ্ণ (!) আতিথেয়তাই পেলেন আয়াক্স সমর্থকরা। গ্যালারিতে তাদের উদ্দেশ্য করে পেট্রোল বোমা ফাটিয়েছেন এইকের দর্শকরা। ওই ঘটনায় দুই দলের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাতে বেশ কয়েকজন আহতও হয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ‘ই’ গ্রুপের ম্যাচে। এথেন্স অলিম্পিক স্টেডিয়ামে স্বাগতিক এইকের মুখোমুখি হয়েছিল ডাচ ক্লাব আয়াক্স। ম্যাচ শুরুর আগে গ্যালারিতে আয়াক্স সমর্থকদের জন্য নির্ধারিত স্ট্যান্ডের পাশেই বিকট আওয়াজে পেট্রোল বোমা বিস্ফোরিত হয়।

বোমা বিস্ফোরণের পর স্বাগতিক এইকের সমর্থকদের সঙ্গে মরামারিতে জড়িয়ে পড়েন আয়াক্স-ভক্তরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তাদের সঙ্গেও বেঁধে যান আয়াক্স সমর্থকরা। এসময় কয়েকজনের মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়তে দেখা যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেও কয়েক দফা ফায়ারক্র্যাকার ফাটিয়েছেন উগ্র সমর্থকরা। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করার খবর নিশ্চিত করেছি এথেন্স পুলিশ। গ্রীসের রাজধানীতে পা রাখার পরই স্বাগতিক দলের সমর্থকদের সঙ্গে কয়েকবার মারামারিতে জড়িয়ে পড়েন অতিথি দলের সমর্থকরা। ওসব বিছিন্ন ঘটনার জেরেই মূলত স্টেডিয়ামে সংঘাত বেঁধে যায় তাদের মাঝে।

মাঠের লড়াইয়ে অবশ্য আয়াক্সেরই জয় হয়েছে। ২-০ ব্যবধানে জিতে বায়ার্ন মিউনিখের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে সাবেক চ্যাম্পিয়নরা।

Tag :
আপলোডকারীর তথ্য

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন

স্টেডিয়ামে পেট্রোল বোমা বিস্ফোরণ!

আপডেট সময় ০২:৫১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮