ঢাকা ১২:১১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

ইসি সচিব ও ডিএমপি কমিশনারের শাস্তি দাবি বিএনপির

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর ঘটনায় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ সংশ্লিষ্টদের বিচার দাবি করেছে বিএনপি।

এছাড়াও ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান এবং ডিএমপির সংশ্লিষ্ট জোনের উপপুলিশ কমিশনারের বিচার দাবি করেছে দলটি।

মঙ্গলবার দুপুরে এই দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে দলের পক্ষ থেকে চিঠি দেয় বিএনপি।

এদিন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান। প্রতিনিধি দল বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশন সচিবের কাছে দেয়।

নির্বাচন কমিশন থেকে আচরণবিধি পালন সংক্রান্ত চিঠির পরই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বিএনপি। ইসি ব্যবস্থা না নিলে দলটি আইনের আশ্রয় নেবে বলেও হুঁশিয়ার করেছে।

চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন তড়িঘড়ি করে ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। সরকারি দল ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত দলীয় কার্যালয়ের সামনে রাস্তা বন্ধ করে যানজট সৃষ্টির মাধ্যমে জন দুর্ভোগ সৃষ্টি করে দলীয় মনোনয়ন বিতরণ করে। মনোনয়ন প্রত্যাশীরা ঢাকঢোল পিটিয়ে মোটরসাইকেল, গাড়ি, পিকআপসহ বিভিন্ন স্থান থেকে ধানমণ্ডির মতো জনাকীর্ণ এলাকায় রাস্তা বন্ধ করে মনোনয়ন সংগ্রহ করে। এছাড়া নিজেদের প্রার্থীদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়। এ সময় পুলিশি তৎপরতা দৃশ্যমান ছিল না। এমনকি হতাহতের ঘটনায় মামলা কিংবা তাদের কোনো নেতাকর্মী গ্রেফতার হয়েছে এমন সংবাদও গণমাধ্যমে আসেনি।

বিএনপি কার্যালয়ের সামনে স্বতঃ স্ফূর্ত জনগণের ঢল দেখে নির্বাচন কমিশন সচিব ও ডিএমপি কমিশনারের গায়ে জ্বালা ধরে, কমিশন নড়েচড়ে বসে। কথিত আচরণবিধির খড়গ নেমে আসে বিএনপির ওপর। ইসি সচিব গণমাধ্যমে আচরণবিধি প্রতিপালনের কঠোর হুংকার দিয়ে, এটাকে আচরণবিধির লঙ্ঘন বলে চিহ্নিত করে। আমরা মনে করি কমিশনের এ পক্ষপাতমূলক বিধিমালার ব্যাখ্যা যথোপযুক্ত নয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ১৩ নভেম্বর নির্বাচন কমিশনের আচরণবিধি প্রতিপালনের নির্দেশনা নেতাকর্মী-সমর্থকসহ জনগণের অংশগ্রহণকে বাধাগ্রস্ত করেছে।নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের দেওয়া বিভ্রান্তিমূলক বক্তব্য এবং ডিএমপি কমিশনার আছাদুজ্জামানের বক্তব্যে ঘটনা সংঘটনের ইন্ধনের সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়।

চিঠিতে প্রশ্ন রাখা হয়, গত ১২-১৩ নভেম্বর নজিরবিহীন জনসমাগম সত্ত্বেও এ ধরনের ঘটনা ঘটেনি, তাহলে কেন ১৪ নভেম্বর এ ধরনের সন্ত্রাসী ঘটনা সংঘটিত হলো?

চিঠিতে দাবি করা হয়, এই সন্ত্রাসী হামলায় বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দায়ে করা হয়েছে। পুলিশ নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি মামলায় ৪৭২ জনকে অভিযুক্ত করেছে। ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৩৮ জন নেতাকর্মীকে রিমান্ডে নেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পর যেখানে বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিল, সেখানে নির্বাচন কমিশন তার চিঠির মাধ্যমে শান্তিপূর্ণ কর্মসূচিতে চরম বিঘ্ন সৃষ্টি, নিরপরাধ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরে সরাসরি ইন্ধন জুগিয়েছে।

এই অবস্থায়, নির্বাচন কমিশনের সচিব, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট জোনের উপ পুলিশ কমিশনার এবং উদ্দেশ্যমূলক জারিকৃত পত্রে স্বাক্ষরকারী নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিবের (নির্বাচন পরিচালনা-২) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। তাছাড়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনের আশ্রয় নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

ইসি সচিব ও ডিএমপি কমিশনারের শাস্তি দাবি বিএনপির

আপডেট সময় ০৪:৫৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮