ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

আকাশ জাতীয় ডেস্ক: 

চীন সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সে দেশের প্রেসিডেন্ট অর্থনৈতিক করিডরের যে প্রস্তাব দিয়েছেন, বাংলাদেশ সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করছে। কক্সবাজার হয়ে মিয়ানমার এবং সেখান থেকে চীন পর্যন্ত সম্ভাব্য অর্থনৈতিক করিডর বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে কাজ চলছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এসব কথা বলেছেন।

আজ শনিবার কক্সবাজারে একটি হোটেলে দক্ষিণ এশিয়ান একাডেমি ফর ইন্টারন্যাশনাল লিডারশিপের তিন দিনব্যাপী একাডেমি প্রোগ্রামের উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, দেশের স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত সরকার নেবে না। দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে বর্তমান সরকার মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় এবং চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে বহুপক্ষীয় পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সরকার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে সম্মান ও নিরাপত্তার সঙ্গে ফিরিয়ে দেওয়াই সরকারের লক্ষ্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন দিনব্যাপী আন্তর্জাতিক একাডেমি প্রোগ্রামে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জেসিআই সদস্য, তরুণ নেতা, আন্তর্জাতিক প্রতিনিধি ও বিশিষ্ট অতিথিরা অংশ নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

আপডেট সময় ১১:৫৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬