ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেফেরোভিচের হ্যাটট্রিকে সেমিতে সুইজারল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:

কপাল খারাপ বেলজিয়ামের। সেমিফাইনালে ওঠার জোর সম্ভাবনা জাগিয়েও হেরে গেল রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া এ দলটি।

হারিস সেফেরোভিচের হ্যাটট্রিকে উয়েফা নেশন্স লিগের শেষ চারে জায়গা করে নিলেন সুইসরা।

রোববার রাতে ৫-২ গোলে জিতে ‘এ’ লিগের গ্রুপ-২ এর শীর্ষস্থান নিশ্চিত করে সুইজারল্যান্ড।

অক্টোবরে প্রথম লেগে বেলজিয়ামের মাঠে ২-১ গোলে হেরেছিল রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোয় খেলা দলটি।

তোরগ্যান আজারের গোলে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বেলজিয়াম। ১৭তম মিনিটে পাল্টা আক্রমণে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন বরুশিয়া মনশেনগ্লাডবাখের এ ফরোয়ার্ড।

এর পর শুধুই স্বাগতিকদের ঘুরে দাঁড়ানোর গল্প। ২৬তম মিনিটে স্পট কিকে ব্যবধান কমান এসি মিলান ডিফেন্ডার রিকার্দো রদ্রিগেস। ৩১তম মিনিটে কাছ থেকে জোরালো শটে দলকে সমতায় ফেরান সেফেরোভিচ।

৪৪তম মিনিটে সেফেরোভিচের প্রথম ছোঁয়ায় নেয়া জোরালো শটে ৩-২-এ এগিয়ে থেকে বিরতিতে যায় সুইজারল্যান্ড।

এই স্কোরলাইনে হারলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শেষ চারে উঠত বেলজিয়াম। কিন্তু বাকি সময়ে আরও দুই গোল খেয়ে বসে দলটি।

৬২তম মিনিটে কাছ থেকে হেডে ব্যবধান বাড়ান নিকো এলভেদি। আর ৮৪তম মিনিটে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি জয় নিশ্চিত করেন বেনফিকার ফরোয়ার্ড সেফেরোভিচ।

শেষ দিকে এদেন আজারের একটি শট ক্রসবারে লাগলে আর ম্যাচে ফেরা হয়নি বেলজিয়ামের।

চার ম্যাচ শেষে তিনটি করে জয়ে বেলজিয়াম ও সুইজারল্যান্ডের পয়েন্ট সমান ৯ করে। তবে মুখোমুখি লড়াইয়ে গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন সুইসরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সেফেরোভিচের হ্যাটট্রিকে সেমিতে সুইজারল্যান্ড

আপডেট সময় ০১:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮