ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

রিজভীর মুখে কোনো দিন হাসি দেখিনি : হাছান মাহমুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদকে উদ্দেশ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ওনার মুখে কোনো দিন হাসি দেখি না। উনি সকাল-বিকাল মিথ্যা কথা বলেন-মিথ্যাচার করেন। রিজভী আহমেদ এক অদ্ভুত প্রাণীতে রূপান্তরিত হয়েছেন।

রোববার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে রুহুল কবির রিজভীর এক বক্তব্যের জের টেনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় হাছান মাহমুদ বলেন, ‘রিজভী আহমেদ বলেছেন- সরকার অদ্ভুত প্রাণীতে পরিণত হয়েছে। আসলে সরকার নয়, রিজভী আহমেদ নিজেই অদ্ভুত এক প্রাণীতে রূপান্তরিত হয়েছে। কারণ ওনার মুখে কোনো দিন হাসি দেখি না। উনি সকাল-বিকাল মিথ্যা কথা বলেন- মিথ্যাচার করেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি আচরণবিধির কথা বলেন। তাদের কার্যালয়ের সামনে যেভাবে হাজার হাজার লাঠি আর বাঁশ নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করার জন্য তার দলের নেতাকর্মীরা গেছে, এটা আচরণবিধির কোথায় আছে?

তিনি বলেন, যেভাবে পুলিশকে ঘেরাও করে কিলঘুষি মেরে তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে, সেখানে আচরণবিধির ১১, ১৭, ১৮ সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। পুলিশ তিনটি মামলা করেছে, পল্টন থানার দুই মামলার ২ নম্বর এবং এক মামলার ২৮ নম্বর আসামি রিজভী আহমেদ।

তিনি পুলিশ ও নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন রেখে বলেন, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে হাঙামা সৃষ্টির দায়ে যিনি আসামি, তিনি কীভাবে তার কার্যালয়ে বসে অন্য দলের বিরুদ্ধে প্রতিদিন সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করেন?

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

রিজভীর মুখে কোনো দিন হাসি দেখিনি : হাছান মাহমুদ

আপডেট সময় ০৪:১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮