ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রংপুরে ট্রাকের ধাক্কায় অটোর চার যাত্রী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুর সদর উপজেলার লাহিড়ীরহাটে রবিবার সকালে ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষে চার অটোরিকশা যাত্রী মারা গেছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
স্থানীয়রা বলছেন, ট্রাকটির বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, রবিবার সকাল সোয়া ১০টায় বদরগঞ্জগামী পল্লী বিদ্যুতের সরঞ্জামাবাহী একটি ট্রাকের সাথে রংপুরগামী যাত্রী বোঝাই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি পাশের পুকুরে ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের লাশ উদ্ধার করে।

আহত চার যাত্রীকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যায়।
নিহতদের মধ্যে একজনের নাম বাদশা আলমগীর বলে জানা গেছে। তিনি বদরগঞ্জের বৈরামপুর এলাকার ইউনুস আলীর ছেলে।
এ ঘটনায় রংপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রংপুর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

রংপুরে ট্রাকের ধাক্কায় অটোর চার যাত্রী নিহত

আপডেট সময় ০৩:১৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮