ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ক্যারিয়ারসেরা বছর ব্যালন ডি’অর দিয়ে মাপতে রাজি নন মডরিচ

আকাশ স্পোর্টস ডেস্ক:

এ বছর উয়েফা বর্ষসেরা খেলোয়াড় ও ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কার উঠেছে তার হাতে। ব্যালন ডি’অরের লড়াইয়েও ভালোভাবেই আছেন লুকা মডরিচ।

তবে পুরস্কারটি জিততে না পারলেও ২০১৮ সালকে নিজের ক্যারিয়ারের সেরা বছর বলে মনে করেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার।

২০০৭ সালে কাকা ব্যালন ডি’অর জেতার পর থেকে রোনাল্ডো ও মেসির বাইরে পুরস্কারটি আর কেউ জিততে পারেনি। এ বছর পুরস্কারটির বড় দাবিদার ধরা হচ্ছে মডরিচকে। অনেকেই মনে করেন, ফিফা বর্ষসেরার পুরস্কারের মতো ব্যালন ডি’অরেও মেসি-রোনাল্ডোর আধিপত্য ভাঙতে পারবেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার।

চলতি বছর রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তোলার পেছনে বড় অবদান রেখে সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জেতেন মডরিচ। গত মৌসুমে টানা তৃতীয়বারের মতো রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতায় গুরুত্বপূর্ণ ভূমিকাও ছিল তার।

উয়েফা নেশন্স লিগে বৃহস্পতিবার রাতে স্পেনের বিপক্ষে ৩-২ গোলে জয়ের পর মডরিচ জানান, পুরস্কারটি জিততে পারা বা না পারায় চলতি বছর সম্পর্কে তার মূল্যায়ন পাল্টাবে না। ‘দেখা যাক কি ঘটে। আমি এর জন্য লড়তে পেরে খুব গর্বিত। যদি আমি জিতি দারুণ হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

ক্যারিয়ারসেরা বছর ব্যালন ডি’অর দিয়ে মাপতে রাজি নন মডরিচ

আপডেট সময় ১০:১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮