ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসি ছাড়াই মেক্সিকোকে হারাল আর্জেন্টিনা

আকাশ স্পোর্টস ডেস্ক:

সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে ছাড়াই প্রীতি ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারালো আর্জেন্টিনা।

শনিবার ভোরে মেক্সিকোকে নিজেদের মাঠে সহজেই হারিয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিরতির আগে ভিয়ারিয়ালের ডিফেন্ডার রামিরো ফুনেস মোরি দলকে এগিয়ে দেওয়ার পর ম্যাচের শেষের দিকে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

ম্যাচের শুরুতেই অবশ্য দুই গোলে এগিয়ে যেতে পারত মেক্সিকো। কিন্তু রাউল হিমিনেসের হেডে বল লাগে পোস্টে। আর ডি-বক্সের ভেতর থেকে নেওয়া ফাবিয়ানের শট দুর্দান্তভাবে ঠেকান গোলরক্ষক আগুস্তিন মার্চেসিন।

৩৮তম মিনিটে পাওলো দিবালার দুর্দান্ত ক্রসে পোস্টের ঠিক সামনে থাকা লাউতারো মার্তিনেসের হেড পা দিয়ে কোনোমতে গোলরক্ষক গিলের্মো ওচোয়া ফিরিয়ে দিলে নষ্ট হয় আর্জন্টিনার খুব ভালো একটি সুযোগ।

৪৪তম মিনিটে অবশেষে দিবালার মাপা ফ্রি-কিকে হেডে কাছ থেকে বল জালে পাঠান মোরি।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে আর্জেন্টিনা। ৫০তম মিনিটে কয়েকজনকে কাটিয়ে ওচোয়ার মাথার ওপর দিয়ে চিপ করেছিলেন দিবালা। তবে বল ক্রসবারের একটু ওপর দিয়ে বেরিয়ে যায়।

জাতীয় দলের হয়ে ১৭ ম্যাচ খেলেও জালের দেখা পেলেন না ইউভেন্তুসের এই ফরোয়ার্ড।

৮৩তম মিনিটের সারাভিয়ার ক্রসে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালেই জড়িয়ে দেন ইসাক ব্রিসুয়েলা।

ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনির অধীনে পাঁচ ম্যাচে এটি আর্জেন্টিনার তৃতীয় জয়। অন্যদিকে শেষ সাত ম্যাচের ছয়টিতেই হারল মেক্সিকো।

বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল ছয়টায় আর্জেন্টিনার মেনদোসায় আরেকটি প্রীতি ম্যাচে আবার মুখোমুখি হবে দুই দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেসি ছাড়াই মেক্সিকোকে হারাল আর্জেন্টিনা

আপডেট সময় ১০:০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮