ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রায়পুরার ঘটনায় দুই মামলা, অস্ত্রসহ গ্রেপ্তার ১৩

অাকাশ জাতীয় ডেস্ক:

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ। রায়পুরা থানার উপ-পরিদর্শক রাফিউল ইসলাম বাদী হয়ে শুক্রবার দুটি মামলা করেন।

পুলিশ বলছে, এ মামলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৯টি অস্ত্র। রায়পুরা থানার ওসি মহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলার মেঘনা নদী বেষ্টিত রায়পুরা উপজেলার দুর্গম চর এলাকা বাশঁগাড়ী ও নিলক্ষায় এলাকার আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হন। আহত হন অর্ধশত।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সিরাজুল হক ও সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহেদ সরকারের সমর্থকদের বিরোধ চলে আসছিল। মার্চে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান শাহেদ সরকার। এর ৪০ দিন পর গত ৩ মে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইউপি চেয়ারম্যান সিরাজুল হক।

এরপর প্রতিপক্ষের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় শাহেদ সরকার সমর্থকরা। দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার সকালে শাহেদ সমর্থকরা এলাকায় ফিরলে প্রতিপক্ষ সিরাজুল হকের সমর্থকরা আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। পরে খরব পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রায়পুরার ঘটনায় দুই মামলা, অস্ত্রসহ গ্রেপ্তার ১৩

আপডেট সময় ০৩:৫০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮