ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করলো জামায়াত সীমান্তে পুশইন নিয়ে সরকারি কর্মপরিকল্পনা ঘোষণার আহ্বান এনসিপি নেত্রীর ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আসামি ধরতে গিয়ে মাদককারবারিদের গণপিটুনির শিকার ২ পুলিশ কর্মকর্তা ইয়াসের-তাবিথের ‘মাস্টারস্ট্রোকে’ কাটল বিশ্বকাপে বাংলাদেশ ব্ল্যাকআউটের শঙ্কা বিনা জামানতে উদ্যোক্তাদের ১০ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক অভিবাসী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান তিন দিনেও খোঁজ মেলেনি জবি শিক্ষার্থীর বাবার দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

মেসির কাছে শিখতে চান ম্যালকম

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বার্সেলোনা দলে সতীর্থ লিওনেল মেসির কাছে শেখার সুযোগ কাজে লাগাতে চান ম্যালকম। আর্জেন্টাইন তারকার নেতৃত্বের প্রশংসা করেছেন ব্রাজিলের এই তরুণ ফরোয়ার্ড।

রোববার রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো বার্সেলোনা দলে মেসির সঙ্গে প্রথম একাদশে ছিলেন ম্যালকম। ঘরের মাঠ ন্যুক্যাম্পে লা লিগার ম্যাচটিতে অবশ্য ৪-৩ গোলে হার মানতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।

ম্যাচে জোড়া গোল করেন মেসি। চার কোটি ১০ লাখ ইউরো ট্রান্সফার ফি’তে গত জুলাইয়ে ন্যুক্যাম্পে যোগ দেয়া ম্যালকম সব ধরনের প্রতিযোগিতা মিলে এ পর্যন্ত মাত্র দুটি ম্যাচে বার্সেলোনার শুরুর একাদশে জায়গা পেয়েছেন।

ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের প্রতি নিজের মুগ্ধতার কথা জানান এই তরুণ। ‘ম্যাচ শুরুর কয়েক মিনিট আগে টানেলে তিনি আমাকে বলেছিলেন, মাঠে যখনই তিনি বল পান, আমাকে খুঁজে নেবেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করলো জামায়াত

মেসির কাছে শিখতে চান ম্যালকম

আপডেট সময় ১২:০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮