ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কাশ্মীর ইস্যুতে মন্তব্য করে সমালোচনার মুখে আফ্রিদি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

কাশ্মীর নিয়ে সাবেক পাক ক্রিকেটার শহীদ আফ্রিদির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। কাশ্মীরে সাম্প্রতিক সময়ের জটিলতা নিয়ে তিনি জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন।

সেখানে তিনি কাশ্মীর ও পাকিস্তান নিয়ে মন্তব্য করেন। এমন এক সময় বিতর্কিত মন্তব্য করে বসলেন যখন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় এসেছেন সাবেক ক্রিকেট কিংবদন্তি ইমরান খান।

লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টে পাকিস্তানের শিক্ষার্থীদের উদ্দেশে নিজের দেশকে নিয়ে করা ৩৮ বছর বয়সী আফ্রিদির এ ধরনের মন্তব্যে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়া ভিভিওতে তিনি বলেন, ‘আমি বলছি, কাশ্মীরকে চায় না পাকিস্তান। তবে এটা ভারতকেও দেয়া যাবে না। কাশ্মীরকে স্বাধীন হতে দিন। এতে অন্তত মানবতা বাঁচবে। মানুষকে মরতে দেয়া যাবে না…পাকিস্তান কাশ্মীরকে চায় না…এমনকি চারটি প্রদেশকেও পরিচালনা করতে পারে না পাকিস্তান।’

আফ্রিদি বলেন, ‘সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানবতা। সেখানে মানুষ মারা যাচ্ছে, এটা কষ্টকর। যে কোনো মৃত্যুই কষ্টের, তা যে সম্প্রদায়েরই হোক না কেন।’

আফ্রিদির এমন মন্তেব্যর পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ঝড় বইয়ে যায়। সমালোচনার মুখে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে আফ্রিদি টুইটারে লেখেন, ‘ভারতীয় মিডিয়ায় আমার মন্তব্য নেতিবাচকভাবে প্রচার করা হচ্ছে। দেশের জন্য আমার ভালবাসা কম নেই। কাশ্মিরীদেরও লড়াইয়ের প্রতি শ্রদ্ধা রয়েছে। মানবতার জয় হোক। ওদের দাবি মেনে নেওয়া উচিত।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

কাশ্মীর ইস্যুতে মন্তব্য করে সমালোচনার মুখে আফ্রিদি

আপডেট সময় ১০:৩৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮