ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আসিয়া বিবিকে আশ্রয় দিতে চায় কানাডা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ধর্ম অবমাননার অভিযোগ থেকে রেহাই পাওয়া পাকিস্তানের খ্রিস্টান নারী আসিয়া বিবিকে আশ্রয় দিতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ কথা জানিয়েছেন।

মৃত্যুদণ্ডের শাস্তি থেকে পাকিস্তানের সর্বোচ্চ আদালত তাকে খালাস করে দেয়ার আগে আট বছর কারাগারে ছিলেন তিনি। অভিযোগ থেকে তাকে মুক্তি দেয়ার পরই বিক্ষোভে ফেটে পড়েন দেশটির ইসলামপন্থীরা।

পরবর্তী সময়ে সরকারের সঙ্গে চুক্তির পরেই সড়ক থেকে অবরোধ তুলে নেন তারা।

জাস্টিন ট্রুডো বলেন, আসিয়া বিবিকে কানাডায় নিয়ে আসা ও আশ্রয় দিতে চায় তার সরকার।

ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সম্মেলনে তিনি বলেন, পাকিস্তানে অনেক স্পর্শকাতর বিষয় রয়েছে। যে কারণে এ বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না। তবে আমি মনে করিয়ে দিতে চাই, কানাডা একটি আন্তরিক দেশ।

আসিয়া বিবির স্বামী বলেছেন, তাদের পরিবার এখন বিপদে আছে এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা কানাডায় তিনি আশ্রয় প্রার্থনা করেছেন।

হত্যার হুমকি পাওয়ার পর আসিয়া বিবির আইনজীবী সাইফুল মুলুককে অস্থায়ী শরণার্থী আশ্রয় দিয়েছে নেদারল্যান্ডস।

আসিয়া বিবিকে অব্যাহতির আদেশের পর শুরু হওয়া সহিংসতা ঠেকাতে বিক্ষোভকারীদের সঙ্গে পাকিস্তানের সরকার সম্মত হয়েছিল যে, তার বিদেশ যাওয়া ঠেকাতে তারা পদক্ষেপ নেবে।

বেশ কয়েকটি দেশ তাকে আশ্রয় দেবে বলে ধারণা করা হচ্ছিল। আসিয়া বিবিকে আশ্রয় দেয়ার এই সিদ্ধান্তে কানাডার বিরোধী রক্ষণশীল পার্টিরও সমর্থন রয়েছে। তার পরিবারকে আশ্রয় দিতে সব রকম ক্ষমতা ব্যবহার করার জন্য তারা প্রধানমন্ত্রী ট্রুডোকে অনুরোধ জানিয়েছে।

একই পাত্রের পানি খাওয়া নিয়ে প্রতিবেশী দুই নারীর সঙ্গে ঝগড়ার সময় নবীজিকে নিয়ে আসিয়া অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ আনা হয়েছিল।

পাকিস্তানের ব্লাসফেমি আইনে কোনো অমুসলিম নারী হিসেবে প্রথম দণ্ডিত হয়েছেন পাঁচ সন্তানের মা আসিয়া বিবি। ইসলামকে অবমাননা করার অভিযোগে এ আইনে যে কারও মৃত্যুদণ্ড দেয়ার বিধান রয়েছে।

২০১১ সালে আসিয়া বিবির পক্ষ নেয়ার কারণে পাঞ্জাবের গভর্নর সালমান তাসিরকে হত্যা করা হয় বলে মনে করা হয়।

একই ধরনের মন্তব্যের কারণে পাকিস্তানের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী শাহবাগ ভাট্টিকে গুলি করে হত্যা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আসিয়া বিবিকে আশ্রয় দিতে চায় কানাডা

আপডেট সময় ০৪:২১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮