ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধানমণ্ডিতে আনাম র‌্যাংগস প্লাজায় আগুন

অাকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর ধানমন্ডির আনাম র‌্যাংগস প্লাজার চতুর্থ তলায় অবস্থিত স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। রবিবার বিকাল ৪ টার দিকে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। ধানমন্ডির ৬/এ সড়কে আনাম র‌্যাংগস প্লাজা নামের ছয়তলা ভবনটি অবস্থিত।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এনায়েত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির অফিস কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এই ভবনে বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর, জেনারেল স্টোর ও পোশাকের দোকানও রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, ‘আমরা আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানিয়েছি। ফায়ার সার্ভিস এসেছে। তারা কাজ করছে। আমাদের ধারণা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা কোনও হতাহতের খবর পাইনি। ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

ফারুক নামের চতুর্থ তলার একজন কর্মচারী জানান, চতুর্থ তলার ডেলিসিয়া রেস্টুরেন্টে আগুন লাগে। প্রথমে আগুনের মাত্রা কম ছিল। রেস্টুরেন্টের সিলিন্ডার ফেটে যাওয়ায় আগুনের মাত্রা বেড়ে যায়। ফারুক জানিয়েছেন ভেতরে কেউ নেই।
তিনি জানান, এখনও চতুর্থ তলা থেকে ধোঁয়া বেরুচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধানমণ্ডিতে আনাম র‌্যাংগস প্লাজায় আগুন

আপডেট সময় ০৫:৫৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭