ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ট্রাকচালকের

অাকাশ জাতীয় ডেস্ক: 

বাগেরহাটের মোল্লাহাটে ট্রাকের ধাক্কায় সারাফত হোসেন (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার দুই সহকারী।
রবিবার গভীর রাতে বাগেরহাট-মাওয়া মহাসড়কের জেলার মোল্লাহাট উপজেলার জয়ডিহি এলাকায় দাড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক সারাফত হোসেন নড়াইল জেলা সদরের বাসিন্দা। তার দুই সহকারী মনিরুল ইসলাম (২৫) ও শরীফ মিয়ার (৩৫) বাড়ি নড়াইল ও সাতক্ষীরা জেলায়।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মাসুদ সরদার জানান, রবিবার গভীর রাতে সড়কে ট্রাকচালক সারাফত ও তার দুই সহকারি তাদের ট্রাকের ফেটে যাওয়া টায়ার ঠিক করছিলেন। এসময় খুলনা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মালবাহি ট্রাক তাদের দাড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে তারা ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ট্রাকচালক সারাফত ঘটনাস্থলেই মারা যান। তার দুই সহকারি গুরুতর আহত।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ নিহত সারাফতের মরদেহ এবং তার দুই সহকারীকে উদ্ধার করে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাসড়ক পুলিশের কাটাখালী থানার উপপরিদর্শক (এসআই) মলয়েন্দ্র নাথ রায় বলেন, নিহত ট্রাকচালক সারাফত হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ইমাম খামেনির রাষ্ট্রীয় জানাজায় স্পিকারের শ্রদ্ধা

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ট্রাকচালকের

আপডেট সময় ১২:১৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮