ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

ঝালকাঠিতে স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের ফাঁসি

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝালকাঠিতে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ও স্ত্রীর পরকীয়া প্রেমিকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রোববার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত মো. খোকন হাওলাদারের বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পূর্ব কৈখালী গ্রামে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পারুল বেগম একই উপজেলার শৌলজালিয়া গ্রামে। রায় ঘোষণার সময় আসমিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৬ ফ্রেব্রুয়ারি মধ্যরাতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া গ্রামের নাসির উদ্দিনকে স্ত্রী পারুল বেগম ও তার পরকীয়া প্রেমিক খোকন হাওলাদার গলাকেটে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই সোহরাব হাওলাদার বাদী হয়ে পরের দিন ৭ ফেব্রুয়ারি কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের দিন পারুল বেগমকে এবং পরেরদিন খোকন হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কাঁঠালিয়া থানার এসআই আবদুস সালাম ২০১৪ সালের ৩০ এপ্রিল দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবদুল মান্নান রসুল ও আসামিপক্ষে ছিলেন নাসির উদ্দিন কবীর।

Tag :
আপলোডকারীর তথ্য

ঝালকাঠিতে স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের ফাঁসি

আপডেট সময় ১০:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮