ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

সিরীয় যুদ্ধ নিয়ে আলোচনা করতে মস্কো যাচ্ছেন নেতানিয়াহু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার রাশিয়া যাচ্ছেন। সেখানে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। মূলত সিরীয় যুদ্ধ নিয়ে তারা আলোচনা করবেন। খবর এএফপি’র।

শনিবার নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, উভয়নেতা কৃষ্ণসাগর তীরবর্তী সোচি অবকাশ শহরে বৈঠক করবেন। তারা এ অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

ধারণা করা হচ্ছে, এ ধরণের আলোচনার মাধ্যমে উভয়দেশ তাদের বিমান বাহিনীর মধ্যকার দ্বন্দ্ব এড়াতে পারবে।কারণ, রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে বিমান হামলা চালাচ্ছে। আর ইসরাইল সিরিয়ার গৃহযুদ্ধে না জড়াতে চাইলেও দেশটি লেবাননের জঙ্গি গ্রুপ হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহে বাধা দিতে বিমান হামলা চালিয়েছে। হিজবুল্লাহ আসাদ সরকারের সমর্থনে যুদ্ধ করে আসছে।

সাবেক বিমান বাহিনী কমান্ডার আমির এশেল বৃহস্পতিবার হারের্টজ পত্রিকাকে বলেন, সিরিয়া ও অন্যান্য জায়গায় জঙ্গিদের জন্য অস্ত্র বহনকারী কনভয় লক্ষ্য করে ইসরাইল প্রায় ১শ বার বিমান হামলা চালিয়েছে।

এদিকে, মার্চে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় সিরিয়ার ঐতিহাসিক পালমিরা শহরের পাশে মস্কো বাহিনীর কাছাকাছি বিমান হামলা চালানোর কারণে ইসরাইলী দূতকে ডেকে পাঠিয়েছিলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

সিরীয় যুদ্ধ নিয়ে আলোচনা করতে মস্কো যাচ্ছেন নেতানিয়াহু

আপডেট সময় ০৪:৫৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭