ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২ ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান সৌদি আরবে ড্রাইভিং শেখার সময় দুর্ঘটনায় সিলেটের যুবক নিহত সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন: বাণিজ্যমন্ত্রী

সংলাপের ফল শূন্য বলা যাবে না: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সংলাপের ফল শূন্য, এটি বলা যাবে না। তারা যে তালিকা দিয়েছেন, তা নিয়ে কাজ শুরু হয়েছে।

শুক্রবার সকালে দলের মনোনয়ন ফরম বিক্রির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী মনোনয় সংগ্রহের মধ্য দিয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে দুটি ফরম সংগ্রহ করা হয়েছে। তারপর জাতীয় সংসদের স্পিকারের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন হুইপ আ স ম ফিরোজ।

‘মনোনয়ন ফরম বিক্রির মধ্য দিয়ে নির্বাচনের যাত্রা শুরু হয়েছে। সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।’ তিনি বলেন, মনোনয়নপ্রত্যাশীদের ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের আটটি বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে। আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার আগ্রহ প্রচণ্ড।

‘আগামী ১১ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পার্লামেন্টের বোর্ডসভা হবে। সেখানে পার্লামেন্টের বোর্ডের মনোনয়ন বিক্রির শেষ তারিখ ঠিক করা হবে,’ বলেন ওবায়দুল কাদের।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের আইন মেনেই তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর পর আমরা একটি নিয়মের মধ্যে চলে গেছি। সংলাপের ফল শূন্য, এটি বলা যাবে না। তারা যে লিস্ট দিয়েছে তা নিয়ে কাজ শুরু হয়েছে।

‘তফসিল ঘোষণার পর তারা আন্দোলনের কর্মসূচি দেবে এটি গণতন্ত্রের পরিপন্থী। তাদের আন্দোলনে জনগণে সায় দেবে না।’

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর করির নানক, আবদুর রহমান, সাংগঠনিক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, মহিবুল হাছান নওফেল, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

স্টিফেন হকিংয়ের সবচেয়ে বড় রহস্যের জট খুলছে

সংলাপের ফল শূন্য বলা যাবে না: কাদের

আপডেট সময় ১২:৩৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮