ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বগুড়ায় প্রশ্নফাঁসের মিথ্যা তথ্য দেয়ায় জেএসসি পরীক্ষার্থী গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার সারিয়াকান্দিতে ফেসবুকে জেএসসি পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে সুমন বাবু নামে এক পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

র‌্যাবের ডিএডি একেএম হাবিবুর রহমান বুধবার রাতে সারিয়াকান্দি থানায় এ মামলা করেছেন।

এর আগে র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যরা বুধবার বিকালে তাকে বগুড়ার টেংরাকুড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।

সুমন বাবু সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের টেংরাকুড়া গ্রামের সুলতান মুন্সির ছেলে। সে পার্শ্ববর্তী জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার নব্যচর হাইস্কুল অ্যান্ড কলেজের জেএসসি পরীক্ষার্থী।

সারিয়াকান্দি থানার ওসি আল-আমিন জানান, সুমন জেএসসি পরীক্ষার ইংরেজি বিষয়ে প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে মোবাইল ফোনের ফেসবুকে বিজ্ঞপ্তি দেয়। সে তার মোবাইল ফোনে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে মিথ্যা প্রশ্নপত্র দেয়ার নামে বিকাশের মাধ্যমে টাকা আদায় করে আসছিল।

র‌্যাব সদস্যরা টের পেয়ে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে টেংরাকুড়া গ্রামের বাড়ি থেকে মিথ্যা প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক সুমনকে গ্রেফতার করে। তার কাছে একটি মোবাইল ফোন ও ফেসবুক ম্যাসেঞ্জারে টাকার বিনিময়ে মিথ্যা প্রশ্নপত্র দেয়ার কথোপকথনের স্ক্রিনশর্ট পাওয়া গেছে।

সারিয়াকান্দি থানার ওসি আল-আমিন আরও জানান, বুধবার রাতে তাকে থানায় সোপর্দ ও র‌্যাব কর্মকর্তা তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২(২) ধারায় মামলা করেছেন। বৃহস্পতিবার দুপুরে সুমনকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বগুড়ায় প্রশ্নফাঁসের মিথ্যা তথ্য দেয়ায় জেএসসি পরীক্ষার্থী গ্রেফতার

আপডেট সময় ০১:৪৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮