ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিএ’র স্লোগান শুনলে বমি আসে: শেন ওয়ার্ন

আকাশ স্পোর্টস ডেস্ক:

দুঃসময় পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়ার। মাঠে একসময়ের সর্বজয়ী দলটির ক্রিকেটারদের বিবর্ণ পারফরম্যান্স, বল টেম্পারিং কাণ্ড চোখ কপালে তুলেছে ক্রিকেটবোদ্ধাদের। অধিকন্তু দেশটির ক্রিকেট প্রশাসনে (সিএ) বিরাজমান অস্থিরতা অবাক করেছে তাদের। পাল্লা দিয়ে পদত্যাগ করছেন সিএ কর্মকর্তারা।

এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়া ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দেশটির রথী-মহারথীরা। যারপরনায় বিরক্ত সাবেক কিংবদন্তি অজি ক্রিকেটার শেন ওয়ার্ন। বললেন, সিএ’র দুর্নীতি বিরোধী স্লোগান শুনলে বমি আসে।

কিছুদিন আগে বল টেম্পারিং কাণ্ডে টালমাটাল ছিল অস্ট্রেলিয়া। এখনো সেই রেশ কাটিয়ে উঠতে পারেনি তারা। এর মধ্যে তাদের বিপক্ষে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলে আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যম আল-জাজিরা। এসব ঘটনায় নড়েচড়ে বসে অস্ট্রেলীয় বোর্ড। দুর্নীতিকে প্রশ্রয় না দেয়ার আহ্বান জানিয়ে তারা ছড়িয়ে দেয় একটি স্লোগান-সবকিছুর ঊর্ব্ধে সততা।

ওয়ার্ন বলেন, পরিস্থিতি বিচারে বোর্ডের কাছ থেকে এ স্লোগান শুনলে আমার বমি আসে। বইয়ে আর কোনো নীতিবাক্য ছিল না। এটি নিছকই কাণ্ডজ্ঞানহীন বাণী। সত্যি, এটি শুনলে আমার বমি পায়।

তিনি বলেন, দিন শেষে ক্রিকেট শুধুই একটা খেলা। এটা পারফরম্যান্সভিত্তিক খেলা। জিততে হলে আপনাকে অবশ্যই মাঠে পারফরম করতে হবে। বাকি সব কথা কাজের অংশ। এগুলো বাস্তবে রূপদান করতে হবে। আমি মনে করি, ক্রিকেট অস্ট্রেলিয়ার মৌল ভিত্তি এরকম হওয়া দরকার।

সর্বকালের সেরা লেগস্পিনার বলেন, অধিনায়ককে সামন থেকে নেতৃত্ব দিতে হবে। এজন্য আগে তাকে পারফরম করতে হবে। যেন সতীর্থদের উৎসাহিত করা যায়। পারফরম করতে না পারলে এসব লেখালেখি, ২০০ পাতার দলিলও কোনো কাজে আসবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

সিএ’র স্লোগান শুনলে বমি আসে: শেন ওয়ার্ন

আপডেট সময় ০৫:১৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮