ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অভিযোগ ছাড়া পশুবাহী ট্রাক থামাবে না পুলিশ

অাকাশ জাতীয় ডেস্ক: 

এবার দেশের সড়ক-মহাসড়কের কোথাও কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোরবানির পশু বহনকারী ট্রাক পুলিশ রাস্তার যেকোনো স্থানে থামাতে পারবে না।

আজ রোববার আসন্ন ঈদুল আজহায় আইনশৃঙ্খলা পরিস্থিতি-সংক্রান্ত এক আন্তমন্ত্রণালয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, কোরবানির হাটের এবং কোরবানির পশু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। গরুর হাটকে ঘিরে যেন যানজট সৃষ্টি না হয়, এ জন্য সড়ক-মহাসড়কে গরুর হাট না বসানোর সিদ্ধান্ত হয়েছে।

এ সময় সাংবাদিকরা মন্ত্রীর কাছে বিভিন্ন স্থানে ট্রাক আটকে চাঁদাবাজি ও এক হাট থেকে জোর করে অন্য হাটে নিয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে জানতে চান। জবাবে মন্ত্রী বলেন, এসব বিষয়ে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নেওয়া হয়েছে। যেখানেই এ ধরনের ঘটনা ঘটবে সেখানেই যথাযথ ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। ঈদগাহ এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তাও জোরদার করা হয়েছে বলে জানান আসাদুজ্জামান খাঁন কামাল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অভিযোগ ছাড়া পশুবাহী ট্রাক থামাবে না পুলিশ

আপডেট সময় ০৪:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭