ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ঢাকায় অনশন কর্মসূচিতে এসে বিএনপি নেতা জালাল আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) জালাল আহমদ মজুমদারকে আটক করেছে পল্টন থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে মহানগর নাট্যমঞ্চে বিএনপির অনশন থেকে ফেরার পথে তাকে আটক করা হয়। শুক্রবার জালাল আহমদ মজুমদারকে আদালতে পাঠানো হবে।

জালাল আহমদ মজুমদার ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামের মৃত মকবুল আহমদের ছেলে। তিনি ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নূর আহমদ মজুমদারের ভাতিজা।

বিএনপির সহদফতর সম্পাদক বেলাল আহমদ জানান, কোনো কারণ ছাড়াই পুলিশ তাকে আটক করেছে।

পল্টন থানার ওসি মো. মাহমুদুল হক আটকের সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

তবে কি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে তা স্পস্ট করে কিছু বলেননি তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

ঢাকায় অনশন কর্মসূচিতে এসে বিএনপি নেতা জালাল আটক

আপডেট সময় ১২:৫৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮