ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

সাতক্ষীরায় জামাতার বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শহীদুল গাজী (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-দেবহাটা সড়কের কুলিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শহীদুল গাজী সাতক্ষীরা শহরের পলাশপোলের মধুমোল্লারডাঙ্গীর মৃত ছয়ের গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মাহেন্দ্রযোগে নলতায় মেয়ের বাড়ি যাচ্ছিলেন শহীদুল গাজী। পথে তাকে বহনকারী মাহেন্দ্রটি কুলিয়ায় পৌঁছালে সেখানে দাড়িয়ে থাকা একটি খালি ট্রলিকে ধাক্কা দেয়। এসময় ড্রাইভারের পাশে বসে থাকা শহীদুল গাজী মাথায় প্রচ- আঘাত পেলে রক্তক্ষরণ শুরু হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

আপডেট সময় ০১:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮