ঢাকা ১০:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অনুশীলনে ফিরলেন মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

খুব তাড়াতাড়িই মাঠে ফিরতে পারেন বার্সা তারকা লিওনেল মেসি। হাতে চোট পাওয়ার ১১ দিনের মাথায়ই অনুশীলনে ফিরেছেন পাঁচ বারের বর্ষসেরা এই ফুটবলার।

গেল ২০ অক্টোবর সভিয়ার বিপক্ষে ৪-২ গোলে জয়ের ম্যাচে পড়ে গিয়ে হাতে চোট পান মেসি। পরীক্ষার পর তার ডান হাতের রেডিয়াল হাড়ে চিড় ধরা পড়ে। যার কারণে প্রায় তিন সপ্তাহের জন্য ফুটবল থেকে ছিটকে যান তিনি।

তবে প্রত্যাশিত সময়ের আগেই মাঠে ফেরার সম্ভবনা রয়েছে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের।

বুধবার অনুশীলনে ফিরেছেন মেসি। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে ফেরার সম্ভবনা রয়েছে ৩১ বছর বয়সী এই ফুটবলারের।

হাতের ইনজুরিতে পড়ার আগে দারুণ ফর্মে ছিলেন লিওনেল মেসি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ১২ গোল করেছেন তিনি। পাশাপাশি সতীর্থদের দিয়ে ছয়টি গোল করিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই আর্জেন্টাইন তারকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

অনুশীলনে ফিরলেন মেসি

আপডেট সময় ১২:৫৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮