ঢাকা ১০:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বড় জয়ে শেষ ষোলোর পথে রিয়াল মাদ্রিদ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ভীষণ বাজে সময়ের মধ্যে দিয়ে পথচলা রিয়াল মাদ্রিদ কোপা দেল রেতে প্রত্যাশিত জয় পেয়েছে। তৃতীয় সারির ক্লাব মেলিয়াকে তাদেরই মাঠে বড় ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় ওঠার পথে এগিয়ে গেছে ইউরোপ চ্যাম্পিয়নরা।

বুধবার রাতে স্প্যানিশ কাপ নামে পরিচিত এই প্রতিযোগিতার সেরা বত্রিশের প্রথম লেগের ম্যাচটি ৪-০ গোলে জেতে রিয়াল।

গত রোববার লিগে বার্সেলোনার মাঠে ৫-১ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে খেলা দলের আট জনকে বসিয়ে একাদশ সাজান দুদিন আগে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়া সান্তিয়াগো সোলারি।

লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে আগের সাত ম্যাচে মাত্র একটিতে জেতা রিয়াল ২৮তম মিনিটে এগিয়ে যায়। ডান দিক থেকে আলভারো ওদ্রিওসোলার গোলমুখে বাড়ানো বল টোকায় জালে পাঠান করিম বেনজেমা।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। প্রতিযোগিতামূলক ফুটবলে রিয়ালের হয়ে প্রথমবার শুরুর একাদশে নামা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের পাস ডি-বক্সে পেয়ে জোরালো শটে গোলটি করেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

৭৯তম মিনিটে একেবারে গোলমুখে জটলার মধ্যে বল পেয়ে ছোট টোকায় দলের তৃতীয় গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার ওদ্রিওসোলা। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান আরও বাড়ান কিছুক্ষণ আগে আসেনসিওর বদলি নামা স্প্যানিশ ফরোয়ার্ড ক্রিস্তো গনসালেস।

আগামী শনিবার লিগে ঘরের মাঠে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

বড় জয়ে শেষ ষোলোর পথে রিয়াল মাদ্রিদ

আপডেট সময় ১২:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮