ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চামেলির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

আকাশ স্পোর্টস ডেস্ক:

পায়ের লিগামেন্ট ছিঁড়ে এবং মেরুদণ্ডের দুই হাড়ের ডিস্ক নষ্ট হয়ে মৃত্যুশয্যায় চামেলি খাতুন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডারের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা চামেলির বাসায় গিয়ে তাকে এই খবরটি দিয়েছেন।
চামেলির বাড়ি রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকায়। ২০১১ সালে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেলে জাতীয় দল থেকে অবসর নেন। এক সময়ের মাঠ কাঁপানো এই অলরাউন্ডার এখন পার করছেন জীবনের চরম দুঃসময়।

লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পাশাপাশি মেরুদণ্ডের দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্কগুলো নষ্ট হয়ে যাওয়ায় তার শরীরের পুরো ডান পাশ অবশ হয়ে যাচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার চিকিৎসায় প্রয়োজন অন্তত ১০ লাখ টাকা। কিন্তু সেই সামর্থ্য নেই চামেলির পরিবারের। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও চামেলির ব্যাপারে বেশ ইতিবাচক। এরই মধ্যে প্রধানমন্ত্রী সহযোগিতার আশ্বাস পেলেন চামেলিকে।

সন্ধ্যায় জেলা প্রশাসক এসএম আবদুল কাদেরের ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করে পোস্ট দেয়া হয়। সেখানে উল্লেখ করা হয়, ‘স্থানীয় সরকার বিভাগের রাজশাহীর উপপরিচালক পারভেজ রায়হানের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা চামেলির বাসায় গিয়ে জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন। রাজশাহীর মানুষ ও প্রশাসন তার সঙ্গে আছে।

এর আগে সকালে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন চামেলির বাসায় গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে চামেলিকে এক লাখ টাকা দেন এবং তার চিকিৎসায় প্রয়োজনীয় সব কিছু করার প্রতিশ্রুতি দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চামেলির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:০০:৩০ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮