ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন ইসরাইলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া

নরসিংদীতে জঙ্গি আস্তানা: দুই নারী সদস্যের জবানবন্দি

অাকাশ জাতীয় ডেস্ক: 

জঙ্গি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন নরসিংদীর মাধবদী জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার নব্য জেএমবির দুই সদস্য।

বৃহস্পতিবার বিকালে অতিরিক্ত প্রধান বিচারিক হাকিম শামীমা আক্তারের আদালতে এ জবানবন্দি দেন তারা।

জঙ্গি আস্তানা সন্দেহে গত ১৫ অক্টোবর রাত থেকে নরসিংদীর শেখেরচরের ভগিরথপুর এলাকায় বিল্লার মিয়ার বাড়ি ও মাধবদী পৌরসভার ছোট গদাইরচর গাঙপাড় এলাকার আফজাল হাজির ‘নিলুফা ভিলা’সহ দুইটি বাড়ি ঘিরে রাখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলামের নেতৃত্বে সোয়াত র‌্যাব ও পুলিশ সদস্যরা নরসিংদীর শেখেরচর বিল্লাল মিয়ার বাড়িতে অভিযান চালান। এতে দুই জঙ্গি নিহত হন।

একদিন পর মাধবদী নিলুফা ভিলায় অভিযান চালানো হয়। পরে আইন শৃঙ্খলা বাহিনীর তোপের মুখে খাদিজা আক্তার মেঘনা ও ইসরাত জাহার মৌসুমী ওরফে মৌ নামে দুই নব্য জেএমবি সদস্য আত্মসমর্পণ করেন।

শেখের চরের ঘটনায় এসআই এনায়েত কবির ও মাধবদীর ঘটনায় এসআই উত্তম কুমার বিশ্বাস বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। আসামিদের রিমান্ড শেষে বৃহস্পতিবার বিকালে আদালতে জঙ্গি সম্পৃক্ততা স্বীকার করে এ ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানান, রিমান্ড শেষে নব্য জেএমবির দুই সদস্যকে বিচারকের খাস কামরায় পাঠানো হয়। সেখানে বিচারকের সামনে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন

নরসিংদীতে জঙ্গি আস্তানা: দুই নারী সদস্যের জবানবন্দি

আপডেট সময় ০১:২০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮