ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চলছে বিয়ের অনুষ্ঠান, ঝুলছে বরের লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিয়ের অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হলো। বরের বাড়িতে নিয়ে আসা হয়েছে কনে। চলছে বৌ-ভাত অনুষ্ঠান। এরই মধ্যে খবর আসলো পাশের ঘরে ঝুলছে বরের লাশ। শুক্রবার বেলা ১১টার দিকে বিয়ের অনুষ্ঠান চলাকালে বর হামিদুল ইসলামের (৩০) লাশ প্রতিবেশীর ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। হামিদুল নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের ফকিড়পাড়া গ্রামের মৃত. ইউনুস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে নববধূ রিপা আক্তারকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন হামিদুল। শুক্রবার বৌ-ভাতের প্রস্তুতি চলছিল। এরই মধ্যে বেলা ১১টার দিকে প্রতিবেশী মফিজুল ইসলামের একটি ঘরে গলায় রশি দেয়া বরকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

মাত্র একদিন আগে একই উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের নিজভোগডাবুড়ি গ্রামের রুহুল আমীনের মেয়ে রিপার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন হামিদুল। জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হাসান জানান, গতরাতে নববধূকে নিয়ে বাড়িতে ফিরেন হামিদুল। আজ বৌ-ভাত অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নববধূ রিপা বলেন, ‘সে (হামিদুল) নিজেই প্রস্তাব দিয়ে আমাকে বিয়ে করেছে। কিন্তু সকালে মৃত্যুর বিষয়টি আমাকে হতভম্ব করেছে।’ ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চলছে বিয়ের অনুষ্ঠান, ঝুলছে বরের লাশ

আপডেট সময় ০২:০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭