ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মগড়া নদীতে নিখোঁজ দুই শিশুরই লাশ মিলল

অাকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোনার মদনে মগড়া নদীতে গোসল করতে গিয়ে বৃহস্পতিবার দুপুরে দুই শিশু নিখোঁজ হওয়ার একদিন পর মগড়া নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ডুবুরিদল।

সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ও বাগজান গ্রামের সেলিম মিয়ার মেয়ে হীরামনি এবং একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ওই গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে লিজা আক্তার বাড়ির পেছনে মগড়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।

এ খবর পেয়ে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল ঘটনাস্থলে নিখোঁজদের উদ্ধারে ব্যাপক প্রচেষ্টা চালায়। শুক্রবার দুপুরে সংবাদ আসে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে কোঠুরীকোনার কান্দাবাড়ির মগড়া নদীর মাছের কাটায় লিজা আক্তারের লাশ ভাসছে। পরে তাকে উদ্ধার করা হয়।

অপরদিকে সন্ধ্যায় অপর শিশু হীরামনির লাশ বাগজান গ্রামের মনসুর মেম্বারের বাড়ির পেছনের মগড়া নদীর মাছের কাটা থেকে উদ্ধার করেছে ডুবুরিদল। ইউপি চেয়ারম্যান ফখরউদ্দীন আহমেদ নিখোঁজ দুই শিশু লিজা ও হীরামনির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, এ ব্যাপরে দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়ালীউল হাসান জানান, শিশু নিখোঁজের সংবাদ পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিস ডুবুরিদলকে খবর দেই। শুক্রবার সকাল থেকে ডুবুরিদল নিখোঁজদের উদ্ধার করতে ব্যাপক চেষ্টা চালিয়ে ৫ ঘণ্টা ব্যবধানে দুটি লাশ উদ্ধার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা জানালেন জি এম কাদের

মগড়া নদীতে নিখোঁজ দুই শিশুরই লাশ মিলল

আপডেট সময় ১০:৫৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮