ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় কিছুই করতে পারেনি যুক্তরাষ্ট্র: পুতিন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়া থেকে ইরানের সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আহ্বান প্রত্যাখ্যান করেছে রাশিয়া। বৃহস্পতিবার এক ফোরামে অংশ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কেউ নয় রাশিয়া।

এদিকে সিরিয়ার ইদলিব প্রদেশে যুদ্ধবিরতি অঞ্চল তৈরিতে রাশিয়া ও তুরস্ক যে চুক্তি করেছে তা বাস্তবায়নে দেশ দুটিকে আরও বেশি গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএস দমনে ২০১৫ সালে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। তিন বছর পর নিজেদের অভিযান সফল বলে দাবি করে দেশটি। তবে তাদের এই দাবির তীব্র সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার রাশিয়ার সোচিতে এক ফোরামে অংশ নিয়ে তিনি বলেন, আইএস দমনে যুক্তরাষ্ট্রের অবদান শূন্য। এছাড়াও সিরিয়ায় মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় এখনো প্রায় কয়েকশ মানুষকে বন্দি করে রেখেছে আইএস বলেও উল্লেখ করেন তিনি।

পুতিন বলেন, ‘আমরা সিরিয়ার ৯০ ভাগ এলাকা বিদ্রোহীদের কাছ থেকে মুক্ত করেছি। আর গত তিন বছরে তাদের কোনো অবদানই নেই। তারা কিছুই করতে পারেনি। সেখানে তাদের নিয়ন্ত্রিত এলাকায় এখনো আইএস রয়েছে। সাত শতাধিক মানুষকে তারা বন্দি করে রেখেছে। এমনকি তারা প্রতিদিন ১০ জনকে মেরে ফেলার হুমকিও দিচ্ছে। আর তা জেনেও চুপ করে আছে যুক্তরাষ্ট্র।’

এসময় সিরিয়া থেকে ইরানের সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যে আহ্বান জানিয়েছিল তাও প্রত্যাখ্যান করেন পুতিন। বলেন, সিরিয়ার আহ্বানে সাড়া দিয়েই ইরানি সেনারা দেশটিতে অবস্থান করছে। তবে, বিষয়টি নিয়ে ইরান, সিরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হতে পারে এবং সে আলোচনায় রাশিয়াও যোগ দিতে প্রস্তুত বলে জানান রুশ প্রেসিডেন্ট।

এদিকে, সিরিয়ার ইদলিবের প্রায় ৩০ লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিতে রাশিয়া ও তুরস্কের প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির সিরিয়া বিষয়ক বিশেষ উপদেষ্টা জন এগল্যান্ড বলেন, প্রদেশটিতে যুদ্ধবিরতি অঞ্চল তৈরিতে দেশ দুটি যে চুক্তি করেছে তা বাস্তবায়নে তাদের আরও বেশি গুরুত্ব দেয়া প্রয়োজন।

জন এগল্যান্ড বলেন, ‘ইদলিবে যুদ্ধবিরতি অঞ্চল বাস্তবায়নে রাশিয়া এবং তুরস্ক প্রাথমিক যে সময়সীমা দিয়েছিল তা শেষ হয়েছে। বিষয়টি নিয়ে কূটনৈতিকভাবে আরও আলোচনার জায়গা রয়েছে। যা ওই এলাকার মানুষদের শান্তিতে রাখতে পারে।’

এরমধ্যেই, ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টাফান ডি মিশ্চুরা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সিরিয়া ইস্যুতে দীর্ঘ চার বছর কাজ শেষে আগামী নভেম্বরে এ পদ থেকে ইস্তফা দেবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়ায় কিছুই করতে পারেনি যুক্তরাষ্ট্র: পুতিন

আপডেট সময় ০৯:৫৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮