ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজবাড়ীতে ট্রেনের সঙ্গে ভটভটির সংঘর্ষে নিহত ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের সঙ্গে ইঞ্জিনচালিত ভটভটি গাড়ির সংঘর্ষে তিন শ্রমিক নিহত হয়েছেন।শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের সোলাকুড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের শহিদ শেখের ছেলে সরোয়ার শেখ (২২), একই গ্রামের এলেম সরদারের ছেলে ইমরান সরদার (২২) ও তুলশী বরাট গ্রামের শুকুর আলীর ছেলে শাকিল শেখ (২০)।

বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হোসেন যুগান্তরকে বলেন, নিহত ও আহতরা সবাই মধুখালীর আশাপুরের রাজ্জাক খান জুট মিলের শ্রমিক। তাদের সবার বাড়ি বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া ও তুলশী বরাট গ্রামে।

তিনি বলেন, তারা জুট মিলের কাজ শেষে ভটভটি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এসময় গাড়িটি জামালপুরের সোলাকুড়া রেলগেট ক্রস করার সময় কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী ফরিদপুর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান এবং আহত হন আটজন।

ওসি আরও বলেন, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে ট্রেনের সঙ্গে ভটভটির সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় ০৪:১৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮