ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অবশেষে রাঙ্গাবালীতে ইজতেমা শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

অনুমতি না থাকায় ইজতেমা বন্ধে প্রশাসনের নির্দেশ থাকলেও অবশেষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় হেদায়েতি বয়ান, ধর্মীয় আলোচনা ও ইবাদতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ‘জেলা ইজতেমা’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে প্রথমদিনের ইজতেমা শুরু হয়। এ ইজতেমায় বয়ান করেন তাবলিগের শুরা সদস্য মাওলানা মোশরেফ হোসেন ও মাওলানা আশরাফ আলী।

ইজতেমা আয়োজকরা জানান, পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চরইমারশন এলাকার আগুনমুখা নদীর তীরে প্রথম দিন ‘পটুয়াখালী জেলা ইজতেমা’ শুরু হয়েছে। এতে জেলার ৮টি উপজেলাসহ দেশ-বিদেশি প্রায় ২০ হাজার মুসল্লি ও সাথী অংশ নেয়।

এর আগে প্রশাসনের কাছে আবেদন করেও অনুমতি পায়নি আয়োজকরা। তাই বুধবার দুপুরে ময়দানে গিয়ে ইজতেমার আয়োজন বন্ধের জন্য মৌখিকভাবে নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার ও রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র। তবুও অনেক জল্পনা-কল্পনার পর তিন দিনব্যাপী এ ইজতেমা শুরু হয়।

ইজতেমা আয়োজনের দায়িত্বে নিয়োজিত আমির মো. ফয়সাল হোসাইন বলেন, ‘ইজতেমা বন্ধের কথা শুনে অনেক মানুষ আসেননি। তবে শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা শুরু হয়েছে, শুনে ট্রলার ও লঞ্চযোগে লোকজন আসতে শুরু করেছে। আশা করি, অর্ধলক্ষ মানুষের সমাগম ঘটবে এখানে। আখেরি মোনাজাতে আরও লোক হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে রাঙ্গাবালীতে ইজতেমা শুরু

আপডেট সময় ০৮:৪৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮