ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাংবাদিকদের ঢিল মেরে মাশরাফি ভাইরাল (ভিডিও)

আকাশ স্পোর্টস ডেস্ক:

১৭ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মাশরাফির। এই দীর্ঘ সময় তার নামটির সঙ্গে জড়িয়ে আছে মানুষের ভালবাসা। ক্যারিয়ারে উত্থান-পতন হলেও ভালবাসার পতন হয়নি।

মাশরাফি বিন মুর্তজা সবসময়ই মজা করতে ভালবাসেন। তেমনি তার এক মজার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

জিম্বাবোয়ে সিরিজ সামনে রেখে অন্যান্য দিনের মতো বুধবারও অনুশীলন চলছিল মিরপুরের হোম অব ক্রিকেটে।

সেখানে শের-ই-বাংলা স্টেডিয়ামের রেলিং ধরে দাঁড়িয়ে ছিলেন সংবাদকর্মীরা। হঠাৎ তাদের গায়ে ঢিল পড়তে লাগল। প্রথমবার ঢিলটা যার গায়ে গিয়ে পড়ল তিনি খুব একটা গুরুত্ব দিলেন না। আবার ঢিল ছোড়া হলো। এবার সবাই একটু নড়েচড়ে বসল। দিনের বেলায় ঢিল পড়ছে কোথা থেকে!

সবাই অবাক। তৃতীয়বারে গিয়ে ‘অদৃশ্য ভূত’ ধরা পড়ে গেলেন। সবাই তো দেখে বিস্মিত। এ তো আর কেউ নন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি ঢিল ছুড়ছেন, এমন দৃশ্য আবার অনেকেই ভিডিও করেছেন। সেই ভিডিও আবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

মাশরাফি সবসময় মজা করতে ভালবাসেন। বাংলাদেশের কোচ থাকাকালীন ডেভ হোয়াটমোর মাশরাফির দুষ্টুমি দেখে তাকে ‘পাগলা’ বলে ডাকতেন। মাশরাফি এখনও সেই আগের ধারা বজায় রেখেছেন।

একবার সুইমিংপুলে মুশফিকুর রহিমকে অনেকক্ষণ ধরে ডুবিয়ে রেখেছিলেন। পরে মুশফিকুর জানিয়েছিলেন, তিনি সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিলেন!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাংবাদিকদের ঢিল মেরে মাশরাফি ভাইরাল (ভিডিও)

আপডেট সময় ১০:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮