ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কে দেখতে পাবেন বিশ্বকাপ ট্রফি

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্ব পরিভ্রমণে বেরিয়েছে আইসিসি-২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ট্রফি। এর অংশ হিসেবে বুধবার সকালে বাংলাদেশে এসেছে সোনালি ট্রফিটি। পাকিস্তান থেকে সেটি এসেছে এখানে।

এ মুহূর্তে বিশ্বকাপ ট্রফি আছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাডেমির সামনে। সেখানে বেলা ১২টা পর্যন্ত থাকবে সেটি। জাতীয় দলের ক্রিকেটারদের দেখার জন্যই ট্রফিটি সেখানে রাখা হয়েছে। আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য মিরপুর স্টেডিয়ামে অনুশীলন চলছে মাশরাফিদের। সাধারণ ক্রিকেটপ্রেমীরাও এটি দেখতে পাবেন।

বৃহস্পতিবার এশিয়ার সর্ববৃহৎ ও সর্বাধুনিক শপিংমল যমুনা ফিউচার পার্কে রাখা হবে বিশ্বকাপ ট্রফি। সব শ্রেণি-পেশার মানুষের জন্য সেটি উন্মুক্ত থাকবে। সবাই স্বচক্ষে ট্রফিটি দেখতে পারবেন। পরের দিন যাবে সিলেটে। সেখান থেকে ২০ অক্টোবর চট্টগ্রামে। সব মিলিয়ে চার দিন বাংলাদেশে থাকবে ট্রফিটি।

২৭ আগস্ট দুবাইয়ে আইসিসির সদর দফতর থেকে বিশ্বভ্রমণে বের হয় বিশ্বকাপ ট্রফি। পাঁচ মহাদেশ, ২১ দেশ ও ৬০টির বেশি শহরে ঘুরে বেড়াবে সেটি।

আগামী বছরের ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে পর্দা উঠবে ক্রিকেটের সর্বোচ্চ আসরের। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই সেখানে পৌঁছে যাবে ট্রফিটি। ১৪ জুলাই ফাইনালি লড়াইয়ে জয়ী দলের হাতে উঠবে সেটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কে দেখতে পাবেন বিশ্বকাপ ট্রফি

আপডেট সময় ০২:২৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮