ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল

আকাশ স্পোর্টস ডেস্ক: 

শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করেছে নেইমার-কুতিনহোরা। (৯০+৩) মিনিটে কর্নার কিকের সুযোগ কাজে লাগিয়ে গোল করে ব্রাজিল। কর্নার কিকটি নিয়েছিলেন নেইমার। আর নেইমারের ক্রস থেকে হেড করে সার্জিও রোমেরোকো বোকা বানান মিরান্ডা। এই গোলের সুবাদেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
এই জয়ের পর মিরান্ডা বলেছেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে গোল করাটা সবসময়ের জন্য আনন্দের। এটি একটি রোমাঞ্চকর ব্যাপার।’
এই ম্যাচে ব্রাজিল পূর্ণ শক্তির দল নিয়েই খেলেছে। ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার, কুতিনহো, জেসুস, ফিরমিনোরা সবাই খেলেছেন এই ম্যাচে। কিন্তু ম্যাচটিতে আর্জেন্টিনার তারকা খেলোয়াড় লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন, অ্যাঙ্গেল ডি মারিয়ারা খেলেননি।
এদিন বল দখলের লড়াইয়ে অনেক এগিয়ে ছিল ব্রাজিল। ৬৩ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে তারা। অন্যদিকে, ৩৭ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে আর্জেন্টিনা। ব্রাজিল টার্গেটে শট নেয় তিনটি। আর্জেন্টিনা টার্গেটে শট নেয় একটি। এই ম্যাচে মোট ফাউল হয় ৩৫টি।
সৌদি আরবে প্রচুর গরমের মধ্যে ম্যাচটি খেলেছে ব্রাজিল-আর্জেন্টিনা। তাই দুই দলের জন্যই কন্ডিশন খুব কঠিন ছিল। ম্যাচের ব্রাজিলের ডিফেন্ডার ফিলিপে লুইজ বলেছেন, ‘দলের খেলোয়াড়রা দ্বিতীয়ার্ধে ক্লান্ত হয়ে গিয়েছিল। কিন্তু আমি মনে করি ম্যাচে আমরাই আধিপত্য বিস্তার করেছি। আমরা ভালো খেলেছি। শেষে আমরা গোল করতে পেরেছি। অবশ্যই তাদের চেয়ে আমাদের দল ভালো। আমরা অনেক দিন ধরে একই স্কোয়াড নিয়ে খেলে যাচ্ছি। কিন্তু তারা স্কোয়াড পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল

আপডেট সময় ০১:৫৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮